পৃষ্ঠাসমূহ

সোমবার, ৩১ জুলাই, ২০২৩

চুল ঘন করার প্যাক

  চুল ঘন করার প্যাক

তরমুজ ফলটি মিষ্টি স্বাদ, জনপ্রিয়তা ও পুষ্টির জন্য পরিচিত। এটি ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের উৎস।


  • চুল ঘন সুন্দর এবং মাথার ত্বকে স্বাভাবিক রক্ত চলাচল রেখে চুলের বৃদ্ধিতে অ্যামাইনো অ্যাসিড সহায়তা করে। তরমুজের সিটরুলিন এই অ্যামাইনো অ্যাসিডকে শরীরে শেষিত হতে সাহায্য করে। যা চুলের স্বাস্থ্যের জন্য কার্যকর।
  • তরমুজে সামান্য ক্যালরি আছে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখে।
  • তরমুজে ৯২% পানি। শরীরে পানির অভাব পূরণে তরমুজই আদর্শ ফল।
  • তরমুজের ভিটামিন এ, সি, পটাশিয়াম এবং আঁশ রয়েছে, যা নানান রোগ প্রতিরোধ করে।
  • তরমুজে রয়েছে ভিটামিন বি৬ যা মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • তরমুজের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থ্যতা কমায়।
  • বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন- কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারসহ ব্রেস্ট ক্যান্সারের সম্ভবনা দূর হবে নিয়মিত তরমুজ খাবার ফলে।
  • তরমুজের ক্যারোটিনয়েড চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে।
  • তরমুজের সিটরুলিন মানব দেহে ধমনির কার্যক্রম স্বাভাবিক রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

উপকরন- 

  • তরমুজ
  • নারকেল তেল
  • মধু

ব্যবহার-প্রনালী- বিচি ছাড়া তরমুজের রস তৈরি করে নিতে হবে। এরসাথে নারকেল তেল এবং মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুল এবং মাথার ত্বকে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় ৩০/৪০ মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

এছাড়াও তরমুজ খাবার পাশাপাশি তরমুজের প্যাক চুলে ব্যবহার এবং এর বিচি দিয়ে তৈরি তেল চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে এবং চুলের দ্রুত বৃদ্ধি ঘটবে।

রবিবার, ৩০ জুলাই, ২০২৩

চুল ঘন প্যাকে

চুল ঘন প্যাকে

লিচু একটি সুস্বাদু ফল। পুষ্টিকর এই ফলটি স্বাদে মিষ্টি এবং মজাদার গন্ধের। পুষ্টিকর এই ফলটি ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্যও উপকারী। লিচু ত্বক নরম এবং সতেজ রাখে। এটি চুলের নানাবিধ সমস্যা সমাধানে সাহায্য করে।

লিচুর পুষ্টি উপাদান-

  • শক্তি- ২৭৬(৬৬ kcal)
  • শর্করা- ১৬.৫৩ গ্রাম
  • চিনি- ১৫.২৩ গ্রাম
  • খাদ্য আঁশ- ১.৩ গ্রাম
  • স্নেহ পদার্থ- ০.৪৪ গ্রাম
  • প্রোটিন- ০.৮৩ গ্রাম
  • থায়ামিন (বি১)-০.০১১ মিলিগ্রাম
  • রিবোফ্লাভিন (বি২)-০.০৬৫ মিলিগ্রাম
  • নায়াসিন (বি৩)-০.৬০৩ মিলিগ্রাম
  • ভিটামিন বি৬- ০.১ মিলিগ্রাম
  • ফোলেট (বি৯)-১৪ মাইক্রোগ্রাম
  • ভিটামিন সি- ৭১.৫ মিলিগ্রাম
  • ক্যালসিয়াম- ৫ মিলিগ্রাম
  • লৌহ-০.১৩ মিলিগ্রাম
  • ম্যাগনেসিয়াম-১০ মিলিগ্রাম
  • ম্যাঙ্গানিজ-০.০৫৫ মিলিগ্রাম
  • ফসফরাস- ৩১ মিলিগ্রাম
  • পটাসিয়াম- ১৭১ মিলিগ্রাম
  • সোডিয়াম- ১ মিলিগ্রাম
  • জিংক- ০.০৭ মিলিগ্রাম
  • পানি-৮১.৮ গ্রাম

চুলে লিচুর কার্যকারীতা-

  • লিচুর পুষ্টি উপাদান চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
  • চুল ঘন এবং লম্বা করে।
  • লিচুর প্যাক চুল পড়া বন্ধ করে এবং চুলের গোড়া শক্ত করে।
  • চুলকে নরম এবং ঝলমলে করে।
  • চুল এবং মাথার ত্বককে পরিষ্কার করে লিচুর প্যাক।
উপকরন-

লিচু- ৭/৮ টি

অ্যালোভেরা পরিমান মতো

ব্যবহার-প্রনালী- লিচুর বিচি ফেলে রস বের করে নিতে হবে। এরসাথে অ্যালোভেরার জেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুল এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কর করে নিতে হবে।

এছাড়াও লিচুর অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ক্ষতিকর ফলিকলের বিরুদ্ধে লড়াই করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। লিচুর ভিটামিন সি চুলকে মজবুত এবং স্বাস্থ্যকর রাখে। 

শনিবার, ২৯ জুলাই, ২০২৩

চুল উজ্জ্বল সহজে

চুল উজ্জ্বল সহজে

টক মিষ্টি স্বাদের জাম ফলটি বেশ জনপ্রিয়। বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে এটি ব্যবহার হয়। জামের বিভিন্ন পুষ্টি উপাদান যা ত্বক ও চুলের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জামের পুষ্টি উপাদান-

  • শক্তি- ২৫১ (৬০ kcal)
  • স্নেহ পদার্থ- ০.২৩ গ্রাম
  • প্রোটিন- ০.৭২ গ্রাম
  • শর্করা- ১৫.৫৬ গ্রাম
  • পটাশিয়াম- ৭৯ মিলিগ্রাম
  • ফসফরাস- ১৭ মিলিগ্রাম
  • ম্যাগনেশিয়াম- ১৫ মিলিগ্রাম
  • ক্যালসিয়াম- ১৯ মিলিগ্রাম
  • সোডিয়াম- ১৪ মিলিগ্রাম
  • লৌহ- ০.১৯ মিলিগ্রাম
  • ভিটামিন সি- ১৪.৩ মিলিগ্রাম
  • ভিটামিন বি৬- ০.৩৮ মিলিগ্রাম
  • প্যানটোথেনিক অ্যাসিড- ০.১৬০ মিলিগ্রাম
  • নায়াসিন- ০.২৬০ মিলিগ্রাম
  • রিবোফ্লাভিন- ০.০১২ মিলিগ্রাম
  • থায়ামিন (বি১)-০.০০৬ মিলিগ্রাম
  • ভিটামিন এ-৩ IU আন্তর্জাতিক একক

চুলের যত্নে জামের ব্যবহার-

উপকরন-

  • জামের বিচি গুঁড়ো
  • মেহেদি
  • টকদই
  • মধু

ব্যবহার-প্রনালী- জামের বিচি শুকিয়ে গুঁড়ো করে এরসাথে মেহেদি, টকদই এবং মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুল এবং পুরো মাথার ত্বকে ভালো করে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় দেড়/দুই ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরফলে খুশকি দূর হবে। এছাড়াও চুলের শুষ্কতা দূর এবং চুল পড়া রোধ করবে।

উপকরন-

  • ২ টেবিল চামচ- জাম
  • ২ টেবিল চামচ- মাল্টা
  • ১ টেবিল চামচ- আপেল সিডার ভিনেগার
  • ১ টেবিল চামচ- অ্যালোভেরা জেল

ব্যবহার-প্রনালী- জাম এবং মাল্টার বিচি ফেলে দিয়ে পেস্ট তৈরি করে রস নিতে হবে। এরসাথে আপেল সিডার ভিনেগার এবং অ্যালোভেরা জেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুল এবং পুরো মাথার ত্বকে ভালো করে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় ২৫/৩০ মিনিট পর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই প্যাক শুষ্ক চুলের জন্য উপকারী।

উপকরন-

  • ৩ টেবিল চামচ- জাম
  • ২ টেবিল চামচ- নারকেল তেল

ব্যবহার-প্রনালী- জামের বিচি ফেলে রস তৈরি করে নিতে হবে। এরসাথে নারকেল তেল মিশিয়ে পুরো মাথার ত্বকে ভালো করে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় ৪০/৪৫ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই মিশ্রণ চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।

এছাড়াও জামের তৈরি ভিনেগার চুল পড়া কমাবে। স্বাস্থ্যকর চুলের জন্য সপ্তাহে ২/৩ দিন ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যাবে।


শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

ত্বক দাগ মুক্ত

ত্বক দাগ মুক্ত

পুষ্টিকর ফল পেঁয়ারা যার বৈজ্ঞানিক নাম Psidium guajava বিভিন্ন খনিজ ও ভিটামিনের কারনে পেঁয়ারা রোগ প্রতিরোধ ব্যাপক ভূমিকা রাখে।

উপকরন- পেঁয়ারা পাতা, লেবুর রস

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো পেঁয়ারা পাতা ব্লেন্ড করে এতে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে প্রায় ২০/২৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হবে এবং ত্বক পরিষ্কার হবে। এই প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন।

উপকরন- পেঁয়ারা পাতা

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো পেঁয়ারা পাতা ব্লেন্ড করে। ত্বকে লাগিয়ে প্রায় ২০/২৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের কালো দাগছোপ দূর হবে। কারন এই পাতায় রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান যা ব্যাকটেরিয়াকে ধ্বংস ধ্বংস করে। আর এই ব্যাকটেরিয়া হলো অ্যাকনের প্রধান কারণ।

উপকরন- 

  • পেঁয়ারা পাতা
  • অ্যালোভেরার জেল
  • সামান্য হলুদ

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো পেঁয়ারা পাতা ব্লেন্ড করে এরসাথে অ্যালোভেরার জেল এবং সামান্য হলুদ মিশিয়ে নাকের দুইপাশে বা যেসমস্ত জায়গায় ব্ল্যাক হেডস এবং ব্রণ রয়েছে সেসব স্থানে এই প্যাক লাগিয়ে প্রায় ২০/২৫ মিনিট রেখে ধীরে-ধীরে ঘষে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। এতে ব্রণ এবং ব্ল্যাক হেডসের সমস্যা দূর হবে।

উপকরন- পেঁয়ারা পাতা

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো পেঁয়ারা পাতা ব্লেন্ড করে ত্বকে লাগিয়ে প্রায় ২০/২৫ মিনিট রেখে কিছুটা শুকিয়ে আসলে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। পেঁয়ারা পাতার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বয়সের ছাপ কমিয়ে ত্বক রাখে টানটান।

উপকরন- 

  • পেঁয়ারা পাতা
  • টি ট্রি অয়েল

ব্যবহার-প্রনালী- কিছু পেঁয়ারা পাতা পানিতে প্রায় ১০/১২ মিনিট ফুটিয়ে পানি ঠান্ডা করে নিতে হবে। এরপর এরসাথে টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকে ব্যবহার করতে হবে। এতে ত্বকের জ্বালা এবং চুলকানির মতো সমস্যা কমবে। 

বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

মুসুর ডালে চুল সুন্দর

মুসুর ডালে চুল সুন্দর

মুসুর ডালের দানা অন্যান্য ডাল থেকে আকৃতিতে ছোট হয়। আমিষসমৃদ্ধ মুসুর ডাল আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



পুষ্টি উপাদান-

প্রতি ১০০ গ্রাম মুসুর ডালের পুষ্টিমাণ-

  • শক্তি- ৩৪৩ কিলোক্যালরি
  • জলীয় অংশ- ১২.৪ গ্রাম
  • আঁশ- ০.৭ গ্রাম
  • খনিজ পদার্থ- ২.১ গ্রাম
  • আমিষ- ২৫.১ গ্রাম
  • চর্বি- ০.৭ গ্রাম
  • ক্যালসিয়াম-৬৯ মিলিগ্রাম
  • লৌহ- ৪.৮ মিলিগ্রাম
  • ক্যারোটিন- ২৭০ মাইক্রোগ্রাম
  • ভিটামিন বি২- ০.৪৯ মিলিগ্রাম
  • শর্করা- ৫৯.০ গ্রাম

উপকরন-

  • মুসুর ডাল
  • ডিম
  • টকদই
  • লেবুর রস

ব্যবহার-প্রনালী- মুসুর ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এরসাথে ডিমের কুসুম, টকদই এবং লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এরপর চুল এবং মাথার ত্বকে লাগিয়ে ৩০/৩৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে।

উপকরন-

  • ১/২ কাপ- মুসুর ডাল
  • ১ টেবিল চামচ- রোজমারি তেল ( নারকেল তেল বা জাইতুন তেল)
  • ১ টেবিল চামচ- অ্যালোভেরা শ্যাম্পু

ব্যবহার-প্রনালী- মুসুর ডাল ভিজিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এরসাথে রোজমারি তেল এবং অ্যালোভেরা শ্যাম্পু মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এরপর চুল এবং মাথার ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে।

উপকরন-

  • ১/২ কাপ- মুসুর ডাল
  • পেঁয়াজ- ১ টি
  • লেবুর রস

ব্যবহার-প্রনালী- মুসুর ডাল এবং পেঁয়াজ ব্লেন্ড করে নিতে হবে। এরপর এরসাথে লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এরপর চুল এবং মাথার ত্বকে লাগিয়ে ৩০/৩৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। এই প্যাক চুলের নমনীয়তা বজায় রাখতে ভূমিকা রাখে।

উপকরন-

  • ২ টেবিল চামচ- মুসুর ডাল
  • ২ টেবিল চামচ- শর্ষে

ব্যবহার-প্রনালী- মুসুর ডাল এবং শর্ষে ভিজিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর চুলে লাগিয়ে ২০/২৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। এই মিশ্রণ চুলকে দারুণ ভাবে পরিষ্কার করে।


বুধবার, ২৬ জুলাই, ২০২৩

চুলের গোড়া মজবুত কাঠবাদামে

 চুলের গোড়া মজবুত কাঠবাদামে

একটি বৃহদাকৃতির গাছের ফলের বীজ হলো কাঠ বাদাম। এর বৈজ্ঞানিক নাম Anacardium occidentale


পুষ্টি ‍উপাদান-

প্রতি ১০০ গ্রাম কাঠবাদামে যে পরিমানে পুষ্টি উপাদান রয়েছে-

  • শক্তি- ৫৭৮ কিলোক্যালরি
  • কার্বোহাইড্রেট- ২০ গ্রাম
  • আঁশ- ১২ গ্রাম
  • ফ্যাট- ৫১ গ্রাম
  • প্রোটিন- ২২ গ্রাম
  • থায়ামিন- ০.২৪ মিলিগ্রাম
  • রাইবোফ্লেভিন- ০.৮ মিলিগ্রাম
  • নিয়াসিন- ৪ মিলিগ্রাম
  • প্যান্টোথেনিক অ্যাসিড- ০.৩ মিলিগ্রাম
  • ভিটামিন বি৬- ০.১৩ মিলিগ্রাম
  • ভিটামিন ই- ২৬.২২ মিলিগ্রাম
  • ক্যালসিয়াম- ২৪৮

কাঠবাদামের উপকারীতা-

  • কাঠবাদামের ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। যা বার্ধক্যজনিত সমস্যা প্রতিহত করে।
  • স্মৃতিশক্তি উন্নত করতেও সহায়তা করে।
  • ওজন নিয়ন্ত্রণ করে।
  •  হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে।

চুলের যত্নে কাঠবাদামের ভূমিকা-

উপকরন-

  • ৩ চা চামচ কাঠবাদাম পেস্ট
  • ১ চা চামচ মেথি
  • ২ চা চামচ লেবুর রস
  • ২ চা চামচ টকদই
  • ১ টি ডিম

ব্যবহার-প্রনালী- কাঠবাদাম এবং মেথি ভিজিয়ে পেস্ট বা পাউডরের সাথে লেবুর রস, টকদই এবং ডিমের সাদা অংশ মিশিয়ে ৫/৬ রেখে দিতে হবে। এরপর চুল এবং মাথার ত্বকে লাগিয়ে ৪৫/৫০ মিনিট অপেক্ষা করে প্যাক শুকিয়ে আসলে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এতে খুশকি দূর হবে। এই প্যাক এক বা দুইদিন পর-পর করে ১৫ দিন ব্যবহার করলে চমৎকার উপকার পাওয়া যাবে।

উপকরন-

  • ১ চা চামচ বাদাম তেল
  • ২ চা চামচ দুধ
  • ২ চা চামচ মধু

ব্যবহার-প্রনালী- বাদাম তেল, দুধ এবং মধু সবগুলো উপকরন একসাথে মিশিয়ে ২৫/৩০ মিনিট ফ্রিজে রেখে এরপর ফ্রিজ থেকে বের করে চুলে এবং মাথার ত্বকে ম্যাসাজ করে ৪০/৫০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এতে চুল হবে নরম এবং চকচকে। ১৫ দিন পর-পর এই মিশ্রণ চুলে ব্যবহার করলে উপকার পাবেন।

 উপকরন-

  • ১ চা চামচ বাদাম তেল
  • ১ টি ডিম

ব্যবহার-প্রনালী- বাদাম তেলে ডিম খুব ভালো করে মিশিয়ে পুরো চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় এক ঘন্টা পরে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই হেয়ার প্যাক রুক্ষ  চুলের জন্য খুবই উপকারী।

উপকরন-

  • ১ চা চামচ বাদাম তেল
  • কলা- ১ টি
  • অ্যাভোক্যাডো- ১ টি

ব্যবহার-প্রনালী- কলা এবং অ্যাভোক্যাডো ব্লেন্ড করে এরসাথে বাদাম তেল  মিশিয়ে পুরো চুল এবং মাথার ত্বকে লাগিয়ে প্রায় ৩০/৩৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। এতে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া কমবে। এই প্যাক সপ্তাহে একদিন লাগাতে পারেন। তবে ভালো ফলাফল পেতে দুইদিন ব্যবহার করতে পারেন।

সোমবার, ২৪ জুলাই, ২০২৩

চুল ঘন টমেটোর রসে

চুল ঘন টমেটোর রসে

টমেটোকে সবজি হিসেবে বিবেচনা করা হলেও ত্বক ও চুলের যত্নে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


পুষ্টি উপাদান-

  • শক্তি
  • শর্করা
  • চিনি
  • খাদ্য আঁশ
  • স্নেহ পদার্থ
  • প্রোটিন
  • ভিটামিন এ
  • বিটা-ক্যারোটিন
  • লুটিন জিয়াক্সানথিন
  • থায়ামিন বি১
  • নায়াসিন বি৩
  • ভিটামিন বি৬
  • ভিটামিন সি
  • ভিটামিন ই
  • ভিটামিন কে
  • খনিজ
  • ম্যাগনেসিয়াম
  • ম্যাঙ্গানিজ
  • ফসফরাস
  • পটাসিয়াম
  • পানি
  • লাইকোপেন

উপকরন-

  • পাকা টমেটো- ৩টি
  • লেবুর রস- ২ টেবিল চামচ

ব্যবহার-পদ্ধতি- পাকা টমেটো ব্লেন্ড  করে লেবুর রস মিশিয়ে চুল এবং মাথার ত্বকে লাগিয়ে প্রায় ৩০/৪০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। খুশকি দূর করতে সপ্তাহে দুইদিন এই প্যাক ব্যবহার করতে পারেন।

উপকরন-

  • পাকা টমেটো- ২/৩টি
  • ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল

ব্যবহার-পদ্ধতি- পাকা টমেটো ব্লেন্ড  করে ২ টেবিল চামচ বা চুলের প্রয়োজন মতো নিয়ে এরসাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে হালকা একটু গরম করে চুল এবং চুলের গোড়ায় ম্যাসাজ করে নিতে হবে। এরপর ১/২ ঘন্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। এতে চুল হবে ঘন এবং উজ্জ্বল। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুইদিন এই প্যাক ব্যবহার করতে হবে।

উপকরন-

  • পাকা টমেটো- ২/৩টি
  • ২ টেবিল চামচ মধু

ব্যবহার-পদ্ধতি- পাকা টমেটো ব্লেন্ড  করে ২ টেবিল চামচ বা চুলের প্রয়োজন মতো নিয়ে এরসাথে মধু মিশিয়ে কিছুক্ষন রেখে দিয়ে এরপর চুল এবং মাথার ত্বকে লাগিয়ে চুল ঢেকে রাখতে হবে। এভাবে ৪০/৪৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।

টমেটোর বিভিন্ন পুষ্টি উপাদান  চুল পড়া বন্ধসহ চুলের যত্নে অনেক উপকারী। 

রবিবার, ২৩ জুলাই, ২০২৩

চুল পড়া বন্ধ খেজুর প্যাকে

 চুল পড়া বন্ধ খেজুর প্যাকে

শাখাবিহীন উদ্ভিদ হলো খেজুর। যার বৈজ্ঞানিক নাম Phoenix dactylifera 

খেজুরে যেসমস্ত পুষ্টি উপাদান আছে-

  • শক্তি
  • শর্করা
  • চিনি
  • খাদ্য আঁশ
  • স্নেহ পদার্থ
  • প্রোটিন
  • ভিটামিন-এ
  • বিটা-ক্যারোটিন
  • লুটিন জিয়াক্সানথিন
  • থায়ামিন বি১
  • রিবোফ্লাভিন বি২
  • নায়াসিন বি৩
  • প্যানটোথেনিক অ্যাসিড বি৫
  • ভিটামিন বি৬
  • ফোলেট বি৯
  • ভিটামিন-সি, ই, কে
  • খনিজ
  • ক্যালসিয়াম
  • লৌহ
  • ম্যাগনেসিয়াম
  • ম্যাঙ্গানিজ
  • ফসফরাস
  • পটাসিয়াম
  • সোডিয়াম
  • জিংক
  • পানি

খেজুরের বিভিন্ন পুষ্টি উপাদানের কারনে খেজুর যেমন স্বাস্থ্যের জন্য উপকারী। তেমনি ত্বক ও চুলের যত্নেও কার্যকর।

উপকরন- 

  • খেজুর ১০/১২ টি
  • টকদই

ব্যবহার-প্রনালী- খেজুরের বিচি ফেলে ব্লেন্ড করে নিতে হবে। এরপর টকদই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট চুলে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। খেজুরের আয়রন এবং ভিটামিন চুল পড়া বন্ধ করতে দারুণ কার্যকরী।

উপকরন- 

  • খেজুর ১০/১২ টি
  • ২ টেবিল চামচ টকদই
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল

ব্যবহার-প্রনালী- খেজুরের বিচি ফেলে ব্লেন্ড করে নিতে হবে। এরপর দই এবং অলিভ অয়েল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে বা চুলের প্রয়োজন মতো উপাদানগুলো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। এই পেস্ট চুলে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। ময়েশ্চারাইজিং এই হেয়ার প্যাক চুলকে আর্দ্র এবং কোমল রাখবে। এমনকি চুলের আগা ফাটাও রোধ করবে।

এছাড়াও খেজুর খাওয়ার পাশাপাশি খেজুর দিয়ে তৈরি তেল চুল এবং মাথার ত্বকে ব্যবহারের ফলে চুলের গোড়া মজবুত করবে। এরফলে চুল পড়া কমবে এবং শুষ্কতা দূর হবে।

শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

উজ্জ্বলতার প্যাক

 উজ্জ্বলতার প্যাক 

মধু হলো মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল। 

স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্য একটি প্রাকৃতিক উপাদান। ত্বক উজ্জ্বল করতে মধুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ২ চা চামচ দুধ
  • সামান্য হলুদ গুঁড়ো

ব্যবহার-প্রনালী- মধুর সাথে দুধ এবং সামান্য হলুদ মিশিয়ে তৈরি করে নিতে হবে এই পেস্ট। এই পেস্ট মুখে হালকা করে মেখে ১০/১২ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে ত্বক হবে উজ্জ্বল এবং নমনীয়।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ লেবুর রস

ব্যবহার-প্রনালী- মধুর সাথে লেবুর রস মিশিয়ে মুখ ধুয়ে এই মিশ্রণ চোখের চারপাশ বাদ দিয়ে মুখে লাগিয়ে ম্যাসাজ করে ১৫/২০ মিনিট অপেক্ষা করে মিশ্রণটি শুকিয়ে এলে পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে একদিন এই ‍মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ২ চা চামচ টকদই
  • লেবুর রস

ব্যবহার-প্রনালী- মধুর সাথে টকদই এবং লেবুর রস মিশিয়ে পুরো ত্বকে লাগিয়ে ম্যাসাজ করে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। মধু ত্বকের যত্ন এবং লেবুর রসে উপস্থিত ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ২ চা চামচ পেঁপে

ব্যবহার-প্রনালী- পাকা পেঁপে চটকে এরসাথে মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। ঘন এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। পেঁপের এনজাইম এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। বলিরেখা দূর করতেও ভূমিকা রাখে।

উপকরন-

  • ২ চা চামচ মধু
  • ১ চা চামচ চিনি
  • ১ চা চামচ বাদাম গুঁড়া/ বাদাম পেস্ট

ব্যবহার-প্রনালী- মধু, চিনি এবং বাদাম গুঁড়া বা বাদাম পেস্ট এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে মুখ ও গলায় ভালোভাবে ৫-১০ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর ১৫/২০ মিনিট অপেক্ষা করে প্যাকটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে রিতে হবে। এতে ত্বকের মৃত কোষ দূর হয়ে ত্বক উজ্জ্বল দেখায়। সপ্তাহে একদিন এই ‍মিশ্রণটি ত্বকে ব্যবহার করতে পারেন।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ মিল্ক ক্রিম

ব্যবহার-প্রনালী- মধু এবং মিল্ক ক্রিম একসাথে মিশিয়ে ত্বকে ৫-১০ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর ১৫/২০ মিনিট অপেক্ষা করে প্যাকটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মিল্ক ক্রিমে উপস্থিত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সহ অন্যান্য উপাদানগুলি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও বলিরেখা কমাতে সাহায্য করে।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ কলা পেস্ট

ব্যবহার-প্রনালী- পাঁকা কলা চটকে এরসাথে মধু মিশিয়ে ত্বকে ৫-১০ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর ১৫/২০ মিনিট অপেক্ষা করে প্যাকটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সপ্তাহে একদিন এই ‍মিশ্রণটি ত্বকে ব্যবহার করতে পারেন।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ২ চা চামচ গোলাপজল
  • সামান্য হলুদ গুঁড়ো

ব্যবহার-প্রনালী- মধু, গোলাপজল এবং সামান্য হলুদ গুঁড়া একসাথে মিশিয়ে মুখ ও গলায় ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এরপর ১৫/২০ মিনিট অপেক্ষা করে ত্বক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই প্যাকের উপকারীতা হলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা। সপ্তাহে একদিন এই ‍মিশ্রণটি ত্বকে ব্যবহার করতে পারেন।


বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

রুক্ষ চুলের প্যাক

রুক্ষ চুলের প্যাক 

চুলের যত্নে হেয়ার প্যাক খুবই গুরুত্বপূর্ণ। এই হেয়ার প্যাকগুলো চুলের স্বাস্থ্যকর উন্নতিতে সাহায্য করে।


নিচে কিছু হেয়ার প্যাকের উল্লেখ করা হলো যা রুক্ষ চুলের যত্নের জন্য ব্যবহার করা যেতে পারে।

উপকরন- 

  • ১/২ কাপ টকদই
  • ১চা চামচ বাদাম তেল
  • ১ চা চামচ আমলা তেল

ব্যবহার-প্রনালী- টকদই, বাদাম তেল এবং আমলা তেল একসাথে খুব ভালো করে মিশিয়ে চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক স্বাস্থ্যকর চুলের জন্য উপকারী।

উপকরন-

  • ২ চা চামচ বাদাম তেল
  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ নারকেল তেল
  • লেমন রস

ব্যবহার-প্রনালী- বাদাম তেল, মধু, নারকেল তেল এবং প্রয়োজন মতো লেমন রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এটি রুক্ষ চুলের যত্নে উপকারী। এবং স্বাস্থ্যকর চুলের জন্য সাহায্য করে।

উপকরন- 

  • ১/২ কাপ টকদই
  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ বাদাম তেল

ব্যবহার-প্রনালী- টকদইয়ের সাথে মধু এবং বাদাম তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই প্যাক চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। টকদই মাথার ত্বকের তরলতা বজায় রাখে।


উপকরন-

  • ২ চা চামচ শিকাকাই
  • ১ চা চামচ আমলা
  • ১/২ কাপ টকদই।

ব্যবহার-প্রনালী- টকদইয়ের সাথে শিকাকাই এবং আমলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই প্যাক চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

উপকরন-

  • ১ টি ডিম
  • ১ টেবিল চামচ টকদই
  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ লেবুর রস
  • ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
  • ২ ফোঁটা গ্লিসারিন

ব্যবহার-প্রনালী- ডিমের সাথে সবগুলো উপকরন খুব ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন ব্যবহার করলেই যথেষ্ঠ। এই প্যাক রুক্ষ চুলকে মসৃণ করে।


চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...