চুল ঘন টমেটোর রসে
টমেটোকে সবজি হিসেবে বিবেচনা করা হলেও ত্বক ও চুলের যত্নে
এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পুষ্টি উপাদান-
- শক্তি
- শর্করা
- চিনি
- খাদ্য আঁশ
- স্নেহ পদার্থ
- প্রোটিন
- ভিটামিন এ
- বিটা-ক্যারোটিন
- লুটিন জিয়াক্সানথিন
- থায়ামিন বি১
- নায়াসিন বি৩
- ভিটামিন বি৬
- ভিটামিন সি
- ভিটামিন ই
- ভিটামিন কে
- খনিজ
- ম্যাগনেসিয়াম
- ম্যাঙ্গানিজ
- ফসফরাস
- পটাসিয়াম
- পানি
- লাইকোপেন
উপকরন-
- পাকা টমেটো- ৩টি
- লেবুর রস- ২ টেবিল চামচ
ব্যবহার-পদ্ধতি- পাকা টমেটো ব্লেন্ড করে লেবুর রস মিশিয়ে চুল এবং মাথার ত্বকে লাগিয়ে
প্রায় ৩০/৪০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। খুশকি দূর করতে
সপ্তাহে দুইদিন এই প্যাক ব্যবহার করতে পারেন।
উপকরন-
- পাকা টমেটো- ২/৩টি
- ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
ব্যবহার-পদ্ধতি- পাকা টমেটো ব্লেন্ড করে ২ টেবিল চামচ বা চুলের প্রয়োজন মতো নিয়ে এরসাথে
ক্যাস্টর অয়েল মিশিয়ে হালকা একটু গরম করে চুল এবং চুলের গোড়ায় ম্যাসাজ করে নিতে হবে।
এরপর ১/২ ঘন্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। এতে চুল হবে ঘন এবং
উজ্জ্বল। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুইদিন এই প্যাক ব্যবহার করতে হবে।
উপকরন-
- পাকা টমেটো- ২/৩টি
- ২ টেবিল চামচ মধু
ব্যবহার-পদ্ধতি- পাকা টমেটো ব্লেন্ড করে ২ টেবিল চামচ বা চুলের প্রয়োজন মতো নিয়ে এরসাথে
মধু মিশিয়ে কিছুক্ষন রেখে দিয়ে এরপর চুল এবং মাথার ত্বকে লাগিয়ে চুল ঢেকে রাখতে হবে।
এভাবে ৪০/৪৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
টমেটোর বিভিন্ন পুষ্টি উপাদান চুল পড়া বন্ধসহ চুলের যত্নে অনেক উপকারী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন