পৃষ্ঠাসমূহ

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

রোজহিপ অয়েলে চুলের যত্নে

 রোজহিপ অয়েলে চুলের যত্নে

রোজহিপ অয়েল এক ধরনের প্রাকৃতিক তেল, যা গোলাপের বীজ থেকে তৈরি হয়। ভিটামিন সি, এ, ই, ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ রোজহিপ অয়েল যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।



চুলের যত্নে রোজহিপ অয়েল-

  • চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে রোজহিপ অয়েল।
  • স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে।
  • চুল এবং মাথার ত্বকের শুষ্কতা দূর করে এবং স্ক্যাল্পে পুষ্টি যোগায়।
  • ক্ষতিগ্রস্ত চুল পুণরুদ্ধারে সহায়তা করে।
  • রোজহিপ অয়েলে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান যা মাথার ত্বকের প্রদাহ জনিত সমস্যা কমাতে সাহায্য কর।
  • অ্যান্টি-ফাঙ্গাল উপাদান সমৃদ্ধ রোজহিপ অয়েল ব্যবহারের ফলে খুশকি সমস্যা দূর হবে।
  • স্ক্যাল্পে রোজহিপ অয়েল ব্যবহারের ফলে মানসিক শান্তি আসবে। এবং পাশাপাশি স্ট্রেস দূর হবে।
  • রোজহিপ অয়েলে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি, যা চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নত করে।

চুলে রোজহিপ অয়েলের ব্যবহার-

  • রোজহিপ অয়েল ৮/১০ ফোঁটা অলিভ অয়েলে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
  • বাদাম তেলে রোজহিপ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন।
  • রোজহিপ অয়েল স্ক্যাল্পে লাগিয়ে হাতের তালুর সাহায্যে ধীরে-ধীরে ম্যাসাজ করে নিতে হবে।
  • হেয়ারপ্যাকের সাথে মিশিয়েও এই অয়েল ব্যবহার করতে পারেন।
  • মধু এবং লেবুর রসে মিশিয়েও এই অয়েল চুল এবং স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারেন। ১৫/২০ রেখে ধুয়ে নিতে হবে।
  • রাতে স্ক্যাল্পে লাগিয়ে পরদিন শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।

রোজহিপ অয়েল একটি প্রাকৃতিক পণ্য, যা চুল সুন্দর স্বাস্ব্যোজ্জ্বল করতে সাহায্য করতে পারে। তবে চুলে কোনো সমস্যা থাকলে ডাক্তার বা চুল বিশেষজ্ঞজনের সাথে পরামর্শ করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...