চুলের গোড়া মজবুত কাঠবাদামে
একটি বৃহদাকৃতির গাছের ফলের বীজ হলো কাঠ বাদাম। এর বৈজ্ঞানিক নাম
Anacardium occidentale
পুষ্টি উপাদান-
প্রতি ১০০ গ্রাম কাঠবাদামে যে পরিমানে পুষ্টি উপাদান রয়েছে-
- শক্তি- ৫৭৮ কিলোক্যালরি
- কার্বোহাইড্রেট- ২০ গ্রাম
- আঁশ- ১২ গ্রাম
- ফ্যাট- ৫১ গ্রাম
- প্রোটিন- ২২ গ্রাম
- থায়ামিন- ০.২৪ মিলিগ্রাম
- রাইবোফ্লেভিন- ০.৮ মিলিগ্রাম
- নিয়াসিন- ৪ মিলিগ্রাম
- প্যান্টোথেনিক অ্যাসিড- ০.৩ মিলিগ্রাম
- ভিটামিন বি৬- ০.১৩ মিলিগ্রাম
- ভিটামিন ই- ২৬.২২ মিলিগ্রাম
- ক্যালসিয়াম- ২৪৮
কাঠবাদামের উপকারীতা-
- কাঠবাদামের ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। যা বার্ধক্যজনিত সমস্যা প্রতিহত করে।
- স্মৃতিশক্তি উন্নত করতেও সহায়তা করে।
- ওজন নিয়ন্ত্রণ করে।
- হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে।
চুলের যত্নে কাঠবাদামের ভূমিকা-
উপকরন-
- ৩ চা চামচ কাঠবাদাম পেস্ট
- ১ চা চামচ মেথি
- ২ চা চামচ লেবুর রস
- ২ চা চামচ টকদই
- ১ টি ডিম
ব্যবহার-প্রনালী- কাঠবাদাম এবং মেথি ভিজিয়ে পেস্ট বা পাউডরের সাথে
লেবুর রস, টকদই এবং ডিমের সাদা অংশ মিশিয়ে ৫/৬ রেখে দিতে হবে। এরপর চুল এবং মাথার ত্বকে
লাগিয়ে ৪৫/৫০ মিনিট অপেক্ষা করে প্যাক শুকিয়ে আসলে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এতে
খুশকি দূর হবে। এই প্যাক এক বা দুইদিন পর-পর করে ১৫ দিন ব্যবহার করলে চমৎকার উপকার
পাওয়া যাবে।
উপকরন-
- ১ চা চামচ বাদাম তেল
- ২ চা চামচ দুধ
- ২ চা চামচ মধু
ব্যবহার-প্রনালী- বাদাম তেল, দুধ এবং মধু সবগুলো উপকরন একসাথে মিশিয়ে
২৫/৩০ মিনিট ফ্রিজে রেখে এরপর ফ্রিজ থেকে বের করে চুলে এবং মাথার ত্বকে ম্যাসাজ করে
৪০/৫০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এতে চুল হবে নরম এবং চকচকে। ১৫ দিন পর-পর
এই মিশ্রণ চুলে ব্যবহার করলে উপকার পাবেন।
উপকরন-
- ১ চা চামচ বাদাম তেল
- ১ টি ডিম
ব্যবহার-প্রনালী- বাদাম তেলে ডিম খুব ভালো করে মিশিয়ে পুরো চুলে
লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় এক ঘন্টা পরে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে
হবে। এই হেয়ার প্যাক রুক্ষ চুলের জন্য খুবই
উপকারী।
উপকরন-
- ১ চা চামচ বাদাম তেল
- কলা- ১ টি
- অ্যাভোক্যাডো- ১ টি
ব্যবহার-প্রনালী- কলা এবং অ্যাভোক্যাডো ব্লেন্ড করে এরসাথে বাদাম তেল মিশিয়ে পুরো চুল এবং মাথার ত্বকে লাগিয়ে প্রায় ৩০/৩৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। এতে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া কমবে। এই প্যাক সপ্তাহে একদিন লাগাতে পারেন। তবে ভালো ফলাফল পেতে দুইদিন ব্যবহার করতে পারেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন