রুক্ষ চুলের প্যাক
চুলের যত্নে হেয়ার প্যাক খুবই গুরুত্বপূর্ণ। এই হেয়ার প্যাকগুলো চুলের স্বাস্থ্যকর উন্নতিতে সাহায্য করে।
উপকরন-
- ১/২ কাপ টকদই
- ১চা চামচ বাদাম তেল
- ১ চা চামচ আমলা তেল
ব্যবহার-প্রনালী- টকদই, বাদাম তেল এবং আমলা তেল একসাথে
খুব ভালো করে মিশিয়ে চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
এই প্যাক স্বাস্থ্যকর চুলের জন্য উপকারী।
উপকরন-
- ২ চা চামচ বাদাম তেল
- ১ চা চামচ মধু
- ১ চা চামচ নারকেল তেল
- লেমন রস
ব্যবহার-প্রনালী- বাদাম তেল, মধু, নারকেল তেল এবং প্রয়োজন
মতো লেমন রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে
৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এটি রুক্ষ চুলের যত্নে উপকারী। এবং স্বাস্থ্যকর চুলের
জন্য সাহায্য করে।
উপকরন-
- ১/২ কাপ টকদই
- ১ চা চামচ মধু
- ১ চা চামচ বাদাম তেল
ব্যবহার-প্রনালী- টকদইয়ের সাথে মধু এবং বাদাম তেল খুব ভালো
করে মিশিয়ে নিতে হবে। এরপর এই প্যাক চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে
ধুয়ে ফেলতে হবে। টকদই মাথার ত্বকের তরলতা বজায় রাখে।
- ২ চা চামচ শিকাকাই
- ১ চা চামচ আমলা
- ১/২ কাপ টকদই।
ব্যবহার-প্রনালী- টকদইয়ের সাথে শিকাকাই এবং আমলা খুব ভালো
করে মিশিয়ে নিতে হবে। এরপর এই প্যাক চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে
ধুয়ে ফেলতে হবে।
উপকরন-
- ১ টি ডিম
- ১ টেবিল চামচ টকদই
- ১ চা চামচ মধু
- ১ চা চামচ লেবুর রস
- ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
- ২ ফোঁটা গ্লিসারিন
ব্যবহার-প্রনালী- ডিমের সাথে সবগুলো উপকরন খুব ভালো করে
মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট
রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন ব্যবহার করলেই যথেষ্ঠ। এই প্যাক রুক্ষ
চুলকে মসৃণ করে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন