চুল পড়া বন্ধ খেজুর প্যাকে
শাখাবিহীন উদ্ভিদ হলো খেজুর। যার বৈজ্ঞানিক নাম Phoenix dactylifera
খেজুরে যেসমস্ত পুষ্টি
উপাদান আছে-
- শক্তি
- শর্করা
- চিনি
- খাদ্য আঁশ
- স্নেহ পদার্থ
- প্রোটিন
- ভিটামিন-এ
- বিটা-ক্যারোটিন
- লুটিন জিয়াক্সানথিন
- থায়ামিন বি১
- রিবোফ্লাভিন বি২
- নায়াসিন বি৩
- প্যানটোথেনিক অ্যাসিড বি৫
- ভিটামিন বি৬
- ফোলেট বি৯
- ভিটামিন-সি, ই, কে
- খনিজ
- ক্যালসিয়াম
- লৌহ
- ম্যাগনেসিয়াম
- ম্যাঙ্গানিজ
- ফসফরাস
- পটাসিয়াম
- সোডিয়াম
- জিংক
- পানি
খেজুরের বিভিন্ন পুষ্টি
উপাদানের কারনে খেজুর যেমন স্বাস্থ্যের জন্য উপকারী। তেমনি ত্বক ও চুলের যত্নেও কার্যকর।
উপকরন-
- খেজুর ১০/১২ টি
- টকদই
ব্যবহার-প্রনালী- খেজুরের
বিচি ফেলে ব্লেন্ড করে নিতে হবে। এরপর টকদই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই
পেস্ট চুলে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। খেজুরের আয়রন এবং ভিটামিন চুল পড়া
বন্ধ করতে দারুণ কার্যকরী।
উপকরন-
- খেজুর ১০/১২ টি
- ২ টেবিল চামচ টকদই
- ২ টেবিল চামচ অলিভ অয়েল
ব্যবহার-প্রনালী- খেজুরের
বিচি ফেলে ব্লেন্ড করে নিতে হবে। এরপর দই এবং অলিভ অয়েল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে
হবে বা চুলের প্রয়োজন মতো উপাদানগুলো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। এই পেস্ট চুলে লাগিয়ে
৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। ময়েশ্চারাইজিং এই হেয়ার প্যাক চুলকে আর্দ্র এবং কোমল
রাখবে। এমনকি চুলের আগা ফাটাও রোধ করবে।
এছাড়াও খেজুর খাওয়ার পাশাপাশি
খেজুর দিয়ে তৈরি তেল চুল এবং মাথার ত্বকে ব্যবহারের ফলে চুলের গোড়া মজবুত করবে। এরফলে
চুল পড়া কমবে এবং শুষ্কতা দূর হবে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন