চুল উজ্জ্বল সহজে
টক মিষ্টি স্বাদের জাম
ফলটি বেশ জনপ্রিয়। বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে এটি ব্যবহার হয়। জামের বিভিন্ন পুষ্টি উপাদান
যা ত্বক ও চুলের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জামের পুষ্টি উপাদান-
- শক্তি- ২৫১ (৬০ kcal)
- স্নেহ পদার্থ- ০.২৩ গ্রাম
- প্রোটিন- ০.৭২ গ্রাম
- শর্করা- ১৫.৫৬ গ্রাম
- পটাশিয়াম- ৭৯ মিলিগ্রাম
- ফসফরাস- ১৭ মিলিগ্রাম
- ম্যাগনেশিয়াম- ১৫ মিলিগ্রাম
- ক্যালসিয়াম- ১৯ মিলিগ্রাম
- সোডিয়াম- ১৪ মিলিগ্রাম
- লৌহ- ০.১৯ মিলিগ্রাম
- ভিটামিন সি- ১৪.৩ মিলিগ্রাম
- ভিটামিন বি৬- ০.৩৮ মিলিগ্রাম
- প্যানটোথেনিক অ্যাসিড- ০.১৬০ মিলিগ্রাম
- নায়াসিন- ০.২৬০ মিলিগ্রাম
- রিবোফ্লাভিন- ০.০১২ মিলিগ্রাম
- থায়ামিন (বি১)-০.০০৬ মিলিগ্রাম
- ভিটামিন এ-৩ IU আন্তর্জাতিক একক
চুলের যত্নে জামের ব্যবহার-
উপকরন-
- জামের বিচি গুঁড়ো
- মেহেদি
- টকদই
- মধু
ব্যবহার-প্রনালী- জামের
বিচি শুকিয়ে গুঁড়ো করে এরসাথে মেহেদি, টকদই এবং মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে।
এই প্যাক চুল এবং পুরো মাথার ত্বকে ভালো করে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় দেড়/দুই
ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরফলে খুশকি দূর হবে। এছাড়াও চুলের
শুষ্কতা দূর এবং চুল পড়া রোধ করবে।
উপকরন-
- ২ টেবিল চামচ- জাম
- ২ টেবিল চামচ- মাল্টা
- ১ টেবিল চামচ- আপেল সিডার ভিনেগার
- ১ টেবিল চামচ- অ্যালোভেরা জেল
ব্যবহার-প্রনালী- জাম এবং
মাল্টার বিচি ফেলে দিয়ে পেস্ট তৈরি করে রস নিতে হবে। এরসাথে আপেল সিডার ভিনেগার এবং
অ্যালোভেরা জেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুল এবং পুরো মাথার ত্বকে
ভালো করে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় ২৫/৩০ মিনিট পর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
এই প্যাক শুষ্ক চুলের জন্য উপকারী।
উপকরন-
- ৩ টেবিল চামচ- জাম
- ২ টেবিল চামচ- নারকেল তেল
ব্যবহার-প্রনালী- জামের
বিচি ফেলে রস তৈরি করে নিতে হবে। এরসাথে নারকেল তেল মিশিয়ে পুরো মাথার ত্বকে ভালো করে
লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় ৪০/৪৫ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার করে নিতে
হবে। এই মিশ্রণ চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।
এছাড়াও জামের তৈরি ভিনেগার
চুল পড়া কমাবে। স্বাস্থ্যকর চুলের জন্য সপ্তাহে ২/৩ দিন ব্যবহারে ভালো ফলাফল পাওয়া
যাবে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন