পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

উজ্জ্বলতার প্যাক

 উজ্জ্বলতার প্যাক 

মধু হলো মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল। 

স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্য একটি প্রাকৃতিক উপাদান। ত্বক উজ্জ্বল করতে মধুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ২ চা চামচ দুধ
  • সামান্য হলুদ গুঁড়ো

ব্যবহার-প্রনালী- মধুর সাথে দুধ এবং সামান্য হলুদ মিশিয়ে তৈরি করে নিতে হবে এই পেস্ট। এই পেস্ট মুখে হালকা করে মেখে ১০/১২ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে ত্বক হবে উজ্জ্বল এবং নমনীয়।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ লেবুর রস

ব্যবহার-প্রনালী- মধুর সাথে লেবুর রস মিশিয়ে মুখ ধুয়ে এই মিশ্রণ চোখের চারপাশ বাদ দিয়ে মুখে লাগিয়ে ম্যাসাজ করে ১৫/২০ মিনিট অপেক্ষা করে মিশ্রণটি শুকিয়ে এলে পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে একদিন এই ‍মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ২ চা চামচ টকদই
  • লেবুর রস

ব্যবহার-প্রনালী- মধুর সাথে টকদই এবং লেবুর রস মিশিয়ে পুরো ত্বকে লাগিয়ে ম্যাসাজ করে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। মধু ত্বকের যত্ন এবং লেবুর রসে উপস্থিত ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ২ চা চামচ পেঁপে

ব্যবহার-প্রনালী- পাকা পেঁপে চটকে এরসাথে মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। ঘন এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। পেঁপের এনজাইম এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। বলিরেখা দূর করতেও ভূমিকা রাখে।

উপকরন-

  • ২ চা চামচ মধু
  • ১ চা চামচ চিনি
  • ১ চা চামচ বাদাম গুঁড়া/ বাদাম পেস্ট

ব্যবহার-প্রনালী- মধু, চিনি এবং বাদাম গুঁড়া বা বাদাম পেস্ট এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে মুখ ও গলায় ভালোভাবে ৫-১০ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর ১৫/২০ মিনিট অপেক্ষা করে প্যাকটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে রিতে হবে। এতে ত্বকের মৃত কোষ দূর হয়ে ত্বক উজ্জ্বল দেখায়। সপ্তাহে একদিন এই ‍মিশ্রণটি ত্বকে ব্যবহার করতে পারেন।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ মিল্ক ক্রিম

ব্যবহার-প্রনালী- মধু এবং মিল্ক ক্রিম একসাথে মিশিয়ে ত্বকে ৫-১০ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর ১৫/২০ মিনিট অপেক্ষা করে প্যাকটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মিল্ক ক্রিমে উপস্থিত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সহ অন্যান্য উপাদানগুলি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও বলিরেখা কমাতে সাহায্য করে।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ কলা পেস্ট

ব্যবহার-প্রনালী- পাঁকা কলা চটকে এরসাথে মধু মিশিয়ে ত্বকে ৫-১০ মিনিট ম্যাসাজ করতে হবে। এরপর ১৫/২০ মিনিট অপেক্ষা করে প্যাকটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সপ্তাহে একদিন এই ‍মিশ্রণটি ত্বকে ব্যবহার করতে পারেন।

উপকরন-

  • ১ চা চামচ মধু
  • ২ চা চামচ গোলাপজল
  • সামান্য হলুদ গুঁড়ো

ব্যবহার-প্রনালী- মধু, গোলাপজল এবং সামান্য হলুদ গুঁড়া একসাথে মিশিয়ে মুখ ও গলায় ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এরপর ১৫/২০ মিনিট অপেক্ষা করে ত্বক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই প্যাকের উপকারীতা হলো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা। সপ্তাহে একদিন এই ‍মিশ্রণটি ত্বকে ব্যবহার করতে পারেন।


বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

রুক্ষ চুলের প্যাক

রুক্ষ চুলের প্যাক 

চুলের যত্নে হেয়ার প্যাক খুবই গুরুত্বপূর্ণ। এই হেয়ার প্যাকগুলো চুলের স্বাস্থ্যকর উন্নতিতে সাহায্য করে।


নিচে কিছু হেয়ার প্যাকের উল্লেখ করা হলো যা রুক্ষ চুলের যত্নের জন্য ব্যবহার করা যেতে পারে।

উপকরন- 

  • ১/২ কাপ টকদই
  • ১চা চামচ বাদাম তেল
  • ১ চা চামচ আমলা তেল

ব্যবহার-প্রনালী- টকদই, বাদাম তেল এবং আমলা তেল একসাথে খুব ভালো করে মিশিয়ে চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এই প্যাক স্বাস্থ্যকর চুলের জন্য উপকারী।

উপকরন-

  • ২ চা চামচ বাদাম তেল
  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ নারকেল তেল
  • লেমন রস

ব্যবহার-প্রনালী- বাদাম তেল, মধু, নারকেল তেল এবং প্রয়োজন মতো লেমন রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এটি রুক্ষ চুলের যত্নে উপকারী। এবং স্বাস্থ্যকর চুলের জন্য সাহায্য করে।

উপকরন- 

  • ১/২ কাপ টকদই
  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ বাদাম তেল

ব্যবহার-প্রনালী- টকদইয়ের সাথে মধু এবং বাদাম তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই প্যাক চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। টকদই মাথার ত্বকের তরলতা বজায় রাখে।


উপকরন-

  • ২ চা চামচ শিকাকাই
  • ১ চা চামচ আমলা
  • ১/২ কাপ টকদই।

ব্যবহার-প্রনালী- টকদইয়ের সাথে শিকাকাই এবং আমলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই প্যাক চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

উপকরন-

  • ১ টি ডিম
  • ১ টেবিল চামচ টকদই
  • ১ চা চামচ মধু
  • ১ চা চামচ লেবুর রস
  • ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
  • ২ ফোঁটা গ্লিসারিন

ব্যবহার-প্রনালী- ডিমের সাথে সবগুলো উপকরন খুব ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে ৪০/৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন ব্যবহার করলেই যথেষ্ঠ। এই প্যাক রুক্ষ চুলকে মসৃণ করে।


বুধবার, ১৯ জুলাই, ২০২৩

ত্বক সুন্দর আমলকী দিয়ে

ত্বক সুন্দর আমলকী দিয়ে

আমলকী যার বৈজ্ঞানিক নাম Phyllanthus emblica এটি একপ্রকার ভেষজ ফল।


আমলকীর পুষ্টিগুণ- ভিটামিন সিতে ভরপুর এই আমলকী যেসমস্ত উপকার করে-

  • আমলকীর রস সর্দি-কাশি, মাথাব্যথা দূর করতে সাহায্য করে।
  • হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক।
  • দাঁত, চুল ও ত্বক ভালো রাখে।
  • খাওয়ার রুচি বাড়ায়।
  • পেটের গ্যাস এবং অম্ল দূর করে আমলকী।
  • কোষ্ঠকাঠিন্য, অম্ল, বমিভাব দূর করতে সাহায্য করে।
  • আমলকীর নির্যাস এনিমিয়া বা রক্তশূন্যতা প্রতিরোধে ভূমিকা রাখে।
  • বহুমুত্র রোগে এটি উপকারী।
  • আমলকীর রস দিনে ২ ফোটা করে ২ বার দিলে চোখ ওঠা রোগে আরাম পাওয়া যায়।
  • চুল পড়া দূর করতে আমলকী বেশ উপকারী।
  • চুলের খুশকি সমস্যা দূর করে।
  • আমলকীর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধী।
  • প্রতিদিন সকালে আমলকীর জুস খেলে পেপটিক আলসার থেকে রক্ষা পাওয়া সম্ভব।
  • আমলকীর জুস শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে এবং শরীরের ওজনকে নিয়ন্ত্রণে রাখে।
  • আমলকী প্রেসার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুব দ্রুত কাজ করে।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আমলকীর প্যাক-

উপকরন-

  • ১ টেবিল চামচ আমলকীর রস
  • ২ টেবিল চামচ দুধ ক্রিম/মালাই
  • ১ টেবিল চামচ হানি/ গ্লিসারিন

ব্যবহার-প্রনালী- আমলকীর রস, দুধ ক্রিম/মালাই এবং হানি/ গ্লিসারিন এই সবগুলো উপকরন একসাথে মিশিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর পরিষ্কার ত্বকে মেখে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতার পাশাপাশি ত্বকের স্বাস্থ্য বজায় থাকবে।

উপকরন-

  • ২ টেবিল চামচ আমলকীর পাউডার বা রস
  • ২ টেবিল চামচ মধু
  • ১ টেবিল চামচ টকদই

ব্যবহার-প্রনালী-  আমলকীর রস, মধু এবং টকদই একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই প্যাক পরিষ্কার ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সপ্তাহে একদিন ব্যবহার করলেই ভালো ফলাফল পাওয়া যাবে।

উপকরন-

  • আমলকীর রস
  • চালের গুঁড়ো
  • মধু
  • গোলাপজল।

ব্যবহার-প্রনালী- আমলকীর রসের সাথে চালের গুঁড়ো, মধু এবং গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে ম্যাসাজ করলে মরা কোষ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে। 

মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

চুল ঘন ঘরোয় প্যাকে

 চুল ঘন ঘরোয় প্যাকে

বিভিন্ন ঘরোয় বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুল ঘন মজবুত করা সম্ভব। তবে সেটা হতে হবে নিয়মিত। নিচের উপাদান গুলো নিয়মিত ব্যবহারের ফলেই ঘন স্বাস্থ্যজ্জ্বল চুল পাওয়া সম্ভব।


উপকরন- আমলকী, শিকাকাই।

ব্যবহার- প্রনালী- আমলকী এবং শিকাকাই শুকানা গুঁড়ো রাতে পানিতে ভিজিয়ে বা কাঁচা ব্লেন্ড করে এই প্যাক তৈরি করে নিতে হবে। এরপর এই প্যাক পুরো চুলে দিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই প্যাক চুল ঘন করতে কার্যকর। এই প্যাক সপ্তাহে একদিন বা প্রয়োজনে ২ দিনও ব্যবহার করা যেতে পারে।

উপকরন- ভৃঙ্গরাজ, নিম পাতা।

ব্যবহার- প্রনালী- ২ টেবিল চামচ ভৃঙ্গরাজের সাথে ১ টেবিল চামচ নিম পাতা কিছুক্ষন পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এই প্যাক পুরো চুলে দিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই প্যাক চুল ঘন করতে কার্যকর। আর ভৃঙ্গরাজ চুল কালো করবে।

উপকরন- অ্যালোভেরা, লেবুর রস।

ব্যবহার- প্রনালী- ২ টেবিল চামচ অ্যালোভেরার জেল এবং ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে স্বাভাবিক তাপমাত্রায় ১০/১৫ রেখে, এরপর পুরো চুলে দিয়ে ৪০/৪৫ মিনিট রেখে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই মিশ্রণ চুল ঘন, মজবুত করতে কার্যকর।


সোমবার, ১৭ জুলাই, ২০২৩

ত্বক উজ্জ্বল ভাতের মাড়ে

 ত্বক উজ্জ্বল ভাতের মাড়ে

ভাতে থাকা এন্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান যা ত্বকের নানান সমস্যা দূর করে। ভাতের মাড়ে কিছু উপাদান মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহারের ফলে ত্বকের ক্লান্তিভাব, বলিরেখা ও দাগ ছোপ দূর হবে।


উপকরন- ভাতের মাড়,  হলুদ, টমেটোর রস, দুধের সর।

ব্যবহার-প্রনালী- ভাতের মাড়ের সাথে হলুদ, টমেটোর রস বা দুধের সর এর যেকোন একটি উপাদান মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে ব্যবহারের ফলে ত্বক হবে টানটান। বলিরেখা দূর করে ত্বকের বয়স কমিয়ে দিবে।

উপকরন- ভাতের মাড়, লেবুর রস।

ব্যবহার-প্রনালী- ভাতের মাড়ের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহারের ফলে ত্বকের বলিরেখা এবং দাগ ছোপ দূর হবে।

উপকরন- ভাতের মাড়, অ্যালোভেরা জেল।

ব্যবহার-প্রনালী- ভাতের মাড়ের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ব্যবহারের ফলে ত্বক উজ্জ্বল এবং চকচকে হবে। শুষ্ক ত্বকে এই মিশ্রণ ময়েশ্চারাইজারের কাজ করবে।

এছাড়াও ঠান্ডা ভাতের মাড় কটন বল বা তুলার বল দিয়ে ত্বকের ব্রণে দিনে অন্তত ২/৩ বার দিলে ব্রণ সমস্যার সমাধান হবে। এরফলে সান বার্ন বা ত্বকের পোড়া ভাব দূর হবে।

রবিবার, ১৬ জুলাই, ২০২৩

খুশকি থেকে মুক্তি

 খুশকি থেকে মুক্তি

খুশকি হলো ত্বকের একধরনের ফাঙ্গাস বা ইস্ট জীবাণুর সংক্রমণ, যা মাথার ত্বক থেকে আঁশের মতো উঠে-উঠে আসে এবং ঝড়ে পড়ে। খুশকির আরও ভয়াবহ রুপ হলো সেবোরেইক ডারমাটাইটিস বা ত্বকের তৈলাক্ত ও চুলকানি প্রবণ অবস্থা।


খুশকির কারন-

ত্বকের রোগ বা অন্যান্য চর্মজনিত সমস্যার কারনে খুশকি হতে পারে।

চুল এবং মাথার ত্বক অপরিষ্কারের কারণে খুশকি হয়।

গরম বা তাপমাত্রার পরিবর্তনের ফলে ত্বক এবং চুলে খুশকির উদ্ভব হয়।

শুষ্ক আবহাওয়ায় থাকার ফলে চুলের তরল উপাদানের ঘাটতি হবার ফলে খুশকি হতে পারে।

খুশকির ফলে-

  • চুল ভঙ্গুর হয়ে যায়।
  • চুলের স্বাভাবিক বৃদ্ধির প্রক্রিয়াকে বাধা দেয়।
  • চুল ঝরতে শুরু করে।

খুশকি দূর করার ঘরোয়া উপাদান-

  • অ্যালোভেরা পাতার জেল চুলে ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সাথে মিশিয়ে লাগালে চুলের খুশকি দূর হবে।
  • নারকেল তেলের সাথে পেঁয়াজের রস মিশিয়ে লাগালে চুলের খুশকি দূর হবে।
  • নিম পাতার রস খুশকি দূর করে। এর এন্টিফাঙ্গাল উপাদান মাথার ত্বককে ভালো রাখে।
  • মধু এবং টক দইয়ের মিশ্রণ খুশকি দূর করে এবং চুল নরম কোমল করে।
  • মেথির পেস্ট টক দইয়ের সাথে মিশিয়ে মাথার ত্বক এবং চুলে লাগালে খুশকি দূর হবে।
  • লেবুর রস টক দইয়ের সাথে মিশিয়ে মাথার ত্বক এবং চুলে লাগালে খুশকি দূর হবে।
  • আমলকি, শিকাকাই এবং মেথি পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে চুল এবং মাথায় লাগালে খুশকি থেকে রক্ষা পাওয়া সম্ভব।

খুশকি দূর করতে বেশকিছু উপাদানের উল্লেখ করা হলো, পছন্দ মতো উপকরন দিয়ে পেস্ট বানিয়ে চুলে ব্যবহার করতে পারেন। তবে ব্যবহারের পরে কোন ধরনের সমস্যা দেখা দিলে, ব্যবহার বন্ধ রেখে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে। 

শনিবার, ১৫ জুলাই, ২০২৩

ত্বক সুন্দর হবে চাপাতায়

 ত্বক সুন্দর হবে চাপাতায়

চা বলতে সুগন্ধযুক্ত ও স্বাদবিশিষ্ট এক ধরনের উষ্ণ পানীয়কে বোঝায়। চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেনসিস। ত্বকের স্বাস্থ্য এবং সৌন্দর্য বর্ধিত করতে ব্যবহৃত হয় চা।


ত্বকের যত্নে চাপাতা-

  • চা পাতার পেস্ট ব্রণ দূর করতে সাহায্য করে।
  • চা পাতা ত্বকের ময়লা দূর করে ত্বককে পরিষ্কার করে।
  • চা পাতা ত্বকে শীতলতা এবং স্বচ্ছতা প্রদান করে।

চা পাতার ফেসপ্যাক-

উপকরন- চাপাতা, মধু, টক দই, লেবুর রস।

ব্যবহার-প্রনালী- ব্যবহৃত টি-ব্যাগ থেকে চাপাতা বের করে এতে মধু, টক দই এবং লেবুর রস মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ ত্বকে লাগিয়ে কিছুক্ষন  অপেক্ষা করতে হবে। শুকিয়ে এলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। নিয়মিত এই প্যাক ব্যবহারের ফলে ত্বকের দাগ দূর হবে।

উপকরন- চাপাতা, অ্যাসেনশিয়াল অয়েল।

ব্যবহার-প্রনালী- চাপাতা ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা চায়ের লিকারে কয়েক ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে, এই মিশ্রণ প্রতিদিন তুলা ভিজিয়ে ব্রণের উপরে প্রায় ১০/১২ মিনিট চেপে ধরুন। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর করবে এবং ব্রণ থেকে মুক্তি দেবে।

চাপাতার ফেসপ্যাক ব্যবহার করার পরে মুখটি ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এটি প্রতিদিন ব্যবহার করা যায়, তবে ত্বকে সমস্যা থাকলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

ত্বক উজ্জ্বল কলা দিয়ে

ত্বক উজ্জ্বল কলা দিয়ে

কলা এক প্রকারের বিশ্বব্যাপী জনপ্রিয় ফল। সাধারণত উষ্ণ জলবায়ু সম্পন্ন দেশসমূহে কলা ভাল জন্মায়। কলা  Musaceae পরিবারের একটি উদ্ভিদ।


কলার পুষ্টি উপাদান-

  • আমিষ
  • ফ্যাট (চর্বি)
  • খনিজ লবণ
  • আঁশ
  • শর্করা
  • ক্যালসিয়াম
  • ফসফরাস
  • আয়রন
  • ভিটামিন সি
  • ভিটামিন বি কমপ্লেক্স
  • পানি

ত্বকের যত্নে কলার ভূমিকা-

  • কলা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
  • ত্বকের কালো দাগ দূর করে কলা।
  • কলা ত্বকের বলিরেখা সারাতে সাহায্য করে।
  • কলা ব্রণ সমস্যার সমাধান করে।
  • ত্বকের আর্দ্রতা বজায় রাখে কলা।
  • নিস্তেজ ত্বককে প্রাণবন্ত করে।

উপকরন- কলা, কমলার রস, মধু।

ব্যবহার-প্রনালী- পাকা কলার মিশ্রণে কমলার রস এবং মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। ১৫/২০ ত্বকে লাগিয়ে রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কলার এই প্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ ভাবে কার্যকর।

উপকরন- কলা, মধু, লেবুর রস।

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো পাকা কলা, এক টেবিল চামচ মধু এবং এক টেবিল চামচ লেবুর রস নিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এরপর এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষার পর প্যাকটি শুকিয়ে গেলে মৃদু গরম পানি দিয়ে পরিষ্কার ধুয়ে নিতে হবে। 

বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে আলু

 ত্বকের উজ্জ্বলতা বাড়াবে আলু

আলু হলো Solanum tuberosum উদ্ভিদের একটি শ্বেতসারসমৃদ্ধ কন্দ। এটি এধরনের সবজি। আলু বিভিন্ন রঙ, আকার এবং আকৃতিতে হয়ে থাকে।


আলুর পুষ্টি উপাদান-

  • ভিটামিন বি এবং সি
  • পটাশিয়াম
  • ম্যাগনেসিয়াম
  • জিঙ্ক
  • অ্যান্টিঅক্সিডেন্ট
  • খনিজ
  • ফসফরাস
  • শর্করা
  • আমিষ
  • স্নেহ
  • লোহা

আলুতে থাকা এসমস্ত উপাদানের কারনে আলু শুধু খাদ্য হিসেবেই নয়, বরং ত্বকের যত্নেও দারুণ কার্যকর।

ত্বকের যত্নে আলুর ব্যবহার-

  • আলু ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
  • বলিরেখা দূর করে।
  • ত্বকের রং ফর্সা করতে আলু ব্লিচের মতো কাজ করে।
  • কম ঘুম বা অনিদ্রার ফলে সৃষ্ট চোখের কালো ফোলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করে।
  • রোদে পোড়া ভাব দূর করে আলু।
  • ব্রণ নিরাময় করে।

ত্বকে আলু ব্যবহারের পদ্ধতি-

উপকরন- আলুর রস, কাঁচা দুধ, অলিভ অয়েল।

ব্যবহার-প্রনালী- দুই চামচ থেতো করে নেওয়া আলুর রসে দুই চামচ কাঁচা দুধ এবং অলিভ অয়েল মিশিয়ে ত্বকে লাগালে, ত্বকের রোদে পোড়া ভাব এবং দাগ দূর হবে।
উপকরন- আলুর রস, গ্লিসারিন, লেবুর রস।

ব্যবহার-প্রনালী- আলুর রসে গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগালে, ত্বকের বলিরেখা বা বয়সের ছাপ দূর হবে এবং ত্বকের রং ফর্সা বা উজ্জ্বল হবে।

উপকরন- আলুর রস, লেবুর রস।

ব্যবহার-প্রনালী- আলুর রসে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগালে, ত্বকের কালো দাগ দূর হবে। এবং ব্রণ নিরাময়েও ভালো কাজ করবে।

উপকরন- আলু, শশা, বেকিং সোডা।

ব্যবহার-প্রনালী- আলু এবং শশা একসাথে ব্লেন্ড করে এরসাথে বেকিং মিশিয়ে ত্বকে লাগালে এটি ক্লিনজার হিসেবে দারুণ কাজ করবে।

এছাড়াও আলু কেটে চোখের নিচে লাগালে, ডার্ক সার্কেল দূর হবে। ত্বকের জখম বা কাটা স্থানে লাগালে, ত্বকের প্রদাহ কমে। 

বুধবার, ১২ জুলাই, ২০২৩

ফর্সা করবে বেসনের প্যাক

ফর্সা করবে  বেসনের প্যাক

বেসন একটি সাধারণ প্রাকৃতিক উপাদান যা ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। বেসন দ্বারা তৈরি প্যাক ত্বক উজ্জ্বল করে এবং ত্বককে পরিষ্কার করে।

উপকরন- 

  • ২ টেবিল চামচ বেসন।
  • ১ চা চামচ বাদাম গুঁড়ো
  • ১ চা চামচ মুলতানি মাটি
  • ১ চা চামচ রোজমারি অলিভ অয়েল
  • ১ চা চামচ পানি
  • প্রয়োজন মতো দুধ।

ব্যবহার- প্রনালী- ত্বকের প্রয়োজন অনুযায়ী বেসন, বাদাম গুঁড়ো, মুলতানি মাটি, রোজমারি অলিভ অয়েল, পানি এবং দুধ মিশিয়ে প্যাকটি তৈরি করে নিতে হবে। এই প্যাক একটা নির্দিষ্ট সময় মতো অর্থাৎ ৮/১০ মিনিট ত্বকে রেখে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

উপকরন- 

  • বেসন
  • দুধ
  • হলুদ
  • গোলাপজল
  • আলুর রস।

ব্যবহার- প্রনালী- ত্বকের প্রয়োজন মতো বেসন, দুধ, হলুদ, গোলাপজল এবং আলুর রস একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক মুখে গলায় ১০/১২ মিনিট রেখে হালকা হাতে ম্যাসাজ দিয়ে শীতল পানিতে স্ক্রাবের মতো ধুয়ে নিতে হবে।

উপকরন- 

  • বেসন
  • অ্যালোভেরার জেল
  • গোলাপজল

ব্যবহার- প্রনালী- ত্বকের প্রয়োজন মতো বেসন এবং গোলাপজলের সাথে অ্যালোভেরার জেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক মুখে গলায় ১০/১২ মিনিট রেখে হালকা হাতে শীতল পানিতে ধুয়ে নিতে হবে।

বেসন  ক্লিনজার হিসেবে প্রতিদিন ব্যবহার করতে পারেন। তবে প্রতিদিন না করে সপ্তাহে তিনদিন ব্যবহার করলেও ভালো ফল পাওয়া সম্ভব। তবে বেসনের প্যাক ব্যবহারের পর টোনার ও ময়েশ্চারাইজার লাগাতে ভুল করা যাবে না। আর ত্বক যদি সংবেদনশীল হয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যাক ব্যবহার করা উচিত হবে না।


চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...