ফর্সা করবে বেসনের প্যাক
বেসন একটি সাধারণ প্রাকৃতিক উপাদান যা ত্বকের জন্য অত্যন্ত
কার্যকরী। বেসন দ্বারা তৈরি প্যাক ত্বক উজ্জ্বল করে এবং ত্বককে পরিষ্কার করে।
উপকরন-
- ২ টেবিল চামচ বেসন।
- ১ চা চামচ বাদাম গুঁড়ো
- ১ চা চামচ মুলতানি মাটি
- ১ চা চামচ রোজমারি অলিভ অয়েল
- ১ চা চামচ পানি
- প্রয়োজন মতো দুধ।
ব্যবহার- প্রনালী- ত্বকের প্রয়োজন অনুযায়ী বেসন, বাদাম
গুঁড়ো, মুলতানি মাটি, রোজমারি অলিভ অয়েল, পানি এবং দুধ মিশিয়ে প্যাকটি তৈরি করে নিতে
হবে। এই প্যাক একটা নির্দিষ্ট সময় মতো অর্থাৎ ৮/১০ মিনিট ত্বকে রেখে পানি দিয়ে ধুয়ে
পরিষ্কার করে নিতে হবে।
উপকরন-
- বেসন
- দুধ
- হলুদ
- গোলাপজল
- আলুর রস।
ব্যবহার- প্রনালী- ত্বকের প্রয়োজন মতো বেসন, দুধ, হলুদ,
গোলাপজল এবং আলুর রস একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক মুখে গলায় ১০/১২ মিনিট
রেখে হালকা হাতে ম্যাসাজ দিয়ে শীতল পানিতে স্ক্রাবের মতো ধুয়ে নিতে হবে।
উপকরন-
- বেসন
- অ্যালোভেরার জেল
- গোলাপজল
ব্যবহার- প্রনালী- ত্বকের প্রয়োজন মতো বেসন এবং গোলাপজলের
সাথে অ্যালোভেরার জেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক মুখে গলায় ১০/১২ মিনিট রেখে
হালকা হাতে শীতল পানিতে ধুয়ে নিতে হবে।
বেসন ক্লিনজার
হিসেবে প্রতিদিন ব্যবহার করতে পারেন। তবে প্রতিদিন না করে সপ্তাহে তিনদিন ব্যবহার করলেও
ভালো ফল পাওয়া সম্ভব। তবে বেসনের প্যাক ব্যবহারের পর টোনার ও ময়েশ্চারাইজার লাগাতে
ভুল করা যাবে না। আর ত্বক যদি সংবেদনশীল হয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যাক
ব্যবহার করা উচিত হবে না।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন