ত্বক সুন্দর হবে চাপাতায়
চা বলতে সুগন্ধযুক্ত
ও স্বাদবিশিষ্ট এক ধরনের উষ্ণ পানীয়কে বোঝায়। চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সিনেনসিস।
ত্বকের স্বাস্থ্য এবং সৌন্দর্য
বর্ধিত করতে ব্যবহৃত
হয় চা।
ত্বকের যত্নে চাপাতা-
- চা পাতার পেস্ট ব্রণ দূর করতে সাহায্য করে।
- চা পাতা ত্বকের ময়লা দূর করে ত্বককে পরিষ্কার করে।
- চা পাতা ত্বকে শীতলতা এবং স্বচ্ছতা প্রদান করে।
চা পাতার ফেসপ্যাক-
উপকরন- চাপাতা, মধু,
টক দই, লেবুর রস।
ব্যবহার-প্রনালী-
ব্যবহৃত টি-ব্যাগ থেকে চাপাতা বের করে এতে মধু, টক দই এবং লেবুর রস মিশিয়ে নিতে হবে।
এই মিশ্রণ ত্বকে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। শুকিয়ে এলে হালকা কুসুম
গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। নিয়মিত এই প্যাক ব্যবহারের ফলে ত্বকের দাগ দূর হবে।
উপকরন- চাপাতা, অ্যাসেনশিয়াল
অয়েল।
ব্যবহার-প্রনালী- চাপাতা ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা চায়ের লিকারে কয়েক ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে, এই মিশ্রণ প্রতিদিন তুলা ভিজিয়ে ব্রণের উপরে প্রায় ১০/১২ মিনিট চেপে ধরুন। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর করবে এবং ব্রণ থেকে মুক্তি দেবে।
চাপাতার ফেসপ্যাক ব্যবহার
করার পরে মুখটি ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এটি প্রতিদিন ব্যবহার করা
যায়, তবে ত্বকে সমস্যা থাকলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন