পৃষ্ঠাসমূহ

রবিবার, ২ এপ্রিল, ২০২৩

গরমে ত্বকের যত্ন

 

গরমে ত্বকের যত্ন

ষঢ় ঋতুর আমাদের এই দেশ। একেক ঋতুতে একেক রকমের আবহাওয়ার কারণে আমাদের ত্বকেও যত্নের অভাবে বিভিন্ন ধরনের প্রভাব পড়ে। আবহাওয়া এবং ত্বকের ধরন অনুযায়ী তাই এর বাড়তি যত্নের প্রয়োজন হয়। গ্রীষ্মকালীন কিছু যত্ন যা ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল এবং প্রানবন্ত রাখতে সাহায্য করবে।

গরমে ত্বকের যত্ন

গ্রীষ্মে উজ্জ্বল ত্বকের জন্য করণীয়-

  • দিনে অন্তত দুইবার ফেসওয়াশ ব্যবহার করা।
  • সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা পেতে ভালো মানের সানস্ক্রিন, ময়েশ্চারাইজার ব্যবহার করা।
  • পর্যাপ্ত পানি পান করা।     

ত্বকের সুরক্ষায় বিভিন্ন উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া সম্ভব

ত্বকের ধরন

উপাদান

শুষ্ক ত্বক

হলুদ, অলিভ অয়েল, দুধ, শশা, পেঁপে

তৈলাক্ত ত্বক

হলুদ, মধু, দুধ

মিশ্র এবং সংবেদনশীল ত্বক

মধু, দুধ, শশা

সব ধরনের ত্বকের জন্য

কমলার রস, বেসন


গরমে ত্বকের যত্ন


হলুদ- হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এন্টিবায়োটিকের কাজ করে। এটি ত্বকের প্রদাহ কমায়। ত্বককে উজ্জ্বল করে। ত্বককে পুনরুজ্জীবিত করে। আর নিস্তেজ ত্বককে করে প্রানবন্ত।

উপকরন-

  • বেসন
  • হলুদ
  • দুধ
  • গোলাপজল

ব্যবহার-প্রনালী- বেসনের সাথে হলুদ, দুধ এবং কিছুটা গোলাপজল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করতে হবে। প্যাক কিছুটা শুকিয়ে আসলে হালকা হাতে ধীরে-ধীরে ঘষে ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

মধু- মধু দারুণ ময়েশ্চারাইজারের কাজ করে। এটা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এর অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে। দাগ এবং ব্রণ কমাতে সাহায্য করে।

ব্যবহার-প্রনালী- মধু সরাসরি মুখ, গলা এবং ঘাড়ে লাগাতে পারেন। ১৫/২০ মিনিট পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন।

অলিভ অয়েল- অলিভ অয়েল ত্বকের বার্ধক্য দূর করতে সাহায্য করে। অলিভ অয়েল সূর্যের সংস্পর্শে আসলে ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলির বিরুদ্ধে লড়াই করে। এটি ত্বকে চকচকে আভার সৃষ্টি করে।

ব্যবহার-প্রনালী- রাতে শোবার আগে কয়েক ফোঁটা তেল ঘাড়ে- মুখে ম্যাসাজ করে ২/৩ মিনিট পরে গরম পানিতে তোয়ালা ভিজিয়ে ঘাড়ে-মুখে এক মিনিটের মতো হালকা চাপ দিয়ে রাখতে হবে। এভাবে তোয়ালা পুনরায় ভিজিয়ে ঘাড়ে- মুখের অতিরিক্ত তেল শুষে নিতে হবে।

গরমে ত্বকের যত্ন

কমলা- ভিটামিন সি-তে ভরপুর কমলার রস ত্বক পরিষ্কার করতে এবং পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। কমলার রস ব্রণ নিয়ন্ত্রণ করে এবং ত্বককে দৃঢ়তা দেয়।

ব্যবহার-প্রনালী- কমলার মতো কমলার খোসাও সমান উপকারী। এই খোসা সামান্য গোলাপজল দিয়ে বেটে পেস্ট তৈরি করে ত্বকে লাগিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে। এরপর ১৫/২০ মিনিট পরে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

দুধ- টাইরোসিন মেলানিন নিয়ন্ত্রণকারী হরমোন ত্বককে কালো করে। দুধ ত্বকে টাইরোসিনের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। কাঁচা দুধের সাথে লেবুর রস এবং মধু মিশিয়ে লাগাতে হবে। কিছুক্ষন অপেক্ষা করে ২০/২৫ মিনিট পরে নরম রুমাল ভিজিয়ে ধীরে-ধীরে মুখ থেকে মিশ্রণটি মুছে ফেলতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।  

বেসন- বেসন সব ধরনের ত্বকের জন্য স্বাস্থ্যকর এবং ঝলমলে ত্বক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেসন ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো বেসন, কিছুটা কাঁচা দুধ এবং সামান্য কফির গুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করে মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে নিয়ে ২০/২৫ মিনিট পরে হালকা হাতে ঘষে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

প্রাকৃতিক ভাবে ত্বক ভালো রাখতে ঘরোয়া উপাদানের উপর নির্ভরশীলতা তৈরি করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...