বলিরেখা দূর করুন ঘরোয়া উপাদানে
বলিরেখা
হলো ৪০ থেকে ৫০ বছর বয়সে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ত্বকের মধ্যে ভাঁজ বা
কুচকে যাওয়া।
সাধারণত
যেসমস্ত কারণে বলিরেখা পড়ে-
- স্বাভাবিক ভাবে বয়স বাড়ার সাথে-সাথে
- সূর্যের অতিবেগুনী রশ্মি
- ধূমপান
- পর্যাপ্ত ঘুমের অভাব
- পরিবেশ দূষণ
- মানসিক চাপ
- সস্তা মানের অত্যাধিক প্রসাধনীর ব্যবহার
- পর্যাপ্ত সুষম খাদ্যের অভাব
- বংশগত কারন
বাড়িতে
থাকা বিভিন্ন উপাদান যেগুলো নিয়মিত ব্যবহার করে খুব সহজে এই বলিরেখার হাত থেকে
রেহাই পাওয়া সম্ভব।
উপকরন-
- পাঁকা পেঁপে
- দই
- ডিমের সাদা অংশ
- হলুদ
ব্যবহার-প্রনালী-
খোসা ছাড়া পেঁপেসহ বাকী সব উপকরন একসাথে ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে।
এরপর পুরো মুখে লাগিয়ে ২০/২৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
এরপর
মুখে অ্যালোভেরার জেল মেখে নিতে হবে। এই জেল ময়েশ্চারাইজারের কাজ করবে।
আরও পড়ুন- চুলের প্রতিদিনের টিপস
.png)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন