পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

চুলে লবঙ্গের ব্যবহার

 চুলে লবঙ্গের ব্যবহার

লবঙ্গ এক ধরনের মসলা যা খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয়। লবঙ্গ গাছের ফুলের কুড়ি শুকিয়ে এই লবঙ্গ তৈরি হয়। কড়া গন্ধযুক্ত এই মসলার বিভিন্ন পুষ্টি উপাদানের কারণে এটি খাবারের পাশাপাশি ত্বক ও চুলের যত্নেও ব্যবহার করা হয়।


লবঙ্গের উপকারিতা-

  • লবঙ্গের নাইজেরিসিন উপাদান ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
  • নিয়মিত লবঙ্গ চিবিয়ে খাবার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।
  • লবঙ্গের তেল সাইনাস জনিত মাথাব্যথায় বেশ উপকারী।
  • অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান সমৃদ্ধ লবঙ্গ দাঁত এবং মাড়ির ব্যথায় খুবই কার্যকর।
  • লবঙ্গ পাকস্থলীতে মিউকাস উৎপাদনে সাহায্য করে, যা পাকস্থলীতে আলসার জনিত সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সহায়তা করে।

লবঙ্গের পুষ্টি উপাদান-

  • অ্যান্টিসেপটিক
  • ক্যালসিয়াম
  • আয়রন
  • সোডিয়াম
  • পটাশিয়াম
  • ভিটামিন-এ, সি
  • অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ

লবঙ্গের ব্যবহার-

  • যেকোন ধরনের খাবারে ২/১ ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে খেলে, তা শরীরের শক্তি বাড়িয়ে অলসতা বা ঝিমুনি দূর করতে সহায়তা করবে।
  • লবঙ্গ রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করা হয়।
  • লবঙ্গ গরম পানিতে ফুটিয়ে রান্না ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে ব্যবহার করা হয়।
  • ফ্ল্যাস্কের ভিতরের গন্ধ লবঙ্গ ব্যবহার করে দূর করা সম্ভব।
  • ত্বক ও চুলের যত্নে লবঙ্গ ভীষণ কার্যকর।
  • লবঙ্গ বাসা-বাড়ির মাছি এবং পিঁপড়া সহ পোকামাকড় দূর করতে সহায়তা করে।

লবঙ্গের হেয়ার প্যাক-

উপকরন-

  • লবঙ্গ তেল
  • অলিভ অয়েল

ব্যবহার-প্রনালী- লবঙ্গ তেলের সাথে সমপরিমানে অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়া এবং স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করে লাগিয়ে নিতে হবে। এরফলে চুল পড়া দূর হবে। পাশাপাশি চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

উপকরন-

  • লবঙ্গ 
  • রিঠা পাউডার

ব্যবহার-প্রনালী- লবঙ্গ গরম পানিতে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার এই পানিতে রিঠা পাউডার দিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুল এবং মাথার ত্বকে ভালো করে লাগিয়ে অপেক্ষা করতে হবে। এভাবে ১০/১২ মিনিট পরে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে।

লবঙ্গ তেল চুলের যত্নে ব্যবহৃত হয়। চুল মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল করে। লবঙ্গ এবং লবঙ্গ দিয়ে তৈরি তেল হেয়ার মাস্কেও ব্যবহার করতে পারেন। তবে লবঙ্গ ব্যবহারে সতর্ক থাকতে হবে। এবং কোন সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...