পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

লবণের অপকারিতা

 লবণের অপকারিতা

লবণ সোডিয়াম ক্লোরাইড NaCl নামক যৌগ থেকে তৈরি। লবণ বা নুন হলো এক ধরনের প্রাকৃতিক স্ফটিক যা খনিজ লবণ বা হ্যালাইট নামেও পরিচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রাপ্তবয়স্কদের দৈনিক ২০০০ মিলিগ্রাম বা ৫ গ্রাম লবণ বা নুন খাওয়া উচিত। কারণ অতিরিক্ত লবণ খাওয়ার ফলে শরীরে নানা ধরনের জটিলতা তৈরি হয়।

লবণের পার্শ্বপ্রতিক্রিয়া-

  • অতিরিক্ত লবণ খাবার ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। যা হার্ট অ্যাটাক, স্ট্রোক, শরীরের বৃদ্ধি সংক্রান্ত সমস্যা, মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা, ডায়াবেটিস, কিডনি সমস্যা ইত্যাদির সাথে সম্পর্কিত।
  • অতিরিক্ত লবণ খাবার ফলে কার্ডিওভাসকুলারকে ক্ষতিগ্রস্ত করে হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দেয়।
  • অতিরিক্ত ওজন, কিডনিতে পাথর হবার সম্ভবনা বেড়ে যায়।
  • অতিরিক্ত লবণ খাবার ফলে অস্থি সংক্রান্ত সমস্যা যেমন- অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায়।
  • অতিরিক্ত লবণ বা লবণ যুক্ত খাবার খাওয়ার ফলে শরীরে পানির পরিমান বেড়ে যায়। যার ফলে হাত-পা ফুলে যায়।
  • অতিরিক্ত লবণ যুক্ত খাবার খাওয়ার ফলে মুখ শুকিয়ে যায়, এবং বারবার পিপাসা পায়।
  • একাধিক বিশেষজ্ঞের গবেষণায় দেখা যায়, অতিরিক্ত লবণ কোলন ক্যান্সার সহ পাকস্থলীর ক্যান্সারের মতো মরণ ব্যাধির জন্যও দায়ী।

পরিশেষে বলা যায়, অতিরিক্ত লবণ যুক্ত খাবার খাওয়ার ফলে শরীরে একাধিক রোগের সৃষ্টি হয়, যার ফলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। একারণে প্রয়োজন পর্যাপ্ত পরিমানে লবণ খাওয়ার মাধ্যমে এই সমস্যাগুলি প্রতিরোধ করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...