পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

ত্বকের দাগ দূর ঘরোয়া প্যাকে

 ত্বকের দাগ দূর ঘরোয়া প্যাকে

বিভিন্ন সময়ে এবং বিভিন্ন কারণে ত্বকে দাগছোপের সৃষ্টি হয়। নিয়মিত যত্নের মাধ্যমে এই দাগ দূর সম্ভব। ঘরোয়া বিভিন্ন উপাদান ব্যবহারে ত্বকের দাগ দূর হয়ে ত্বক হয়ে উঠবে প্রাকৃতিকভাবে উজ্জ্বল।

ত্বকের দাগের কারণ

  • ঋতুগত পরিবর্তন
  • সূর্যের UVA এবং UVB রেডিয়েশন।
  • শরীরে হরমোন জনিত সমস্যা।
  • ধুলো-বালি
  • ত্বকে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার
  • বার্ধক্য জনিত কারণ।

উপকরন-

  • মুলতানি মাটি
  • মধু
  • চন্দন গুঁড়ো
  • গোলাপজল

ব্যবহার-প্রনালী- মুলতানি মাটির সাথে চন্দনগুঁড়া, মধু এবং গোলাপজল মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখ, গলা, ঘাড়সহ হাত এবং পায়েও লাগিয়ে নিতে পারেন। এভাবে ২০/২৫ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে শুধু দাগছোপই দূর হবে না, বরং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করবে এই প্যাক।

উপকরন-

  • চন্দন গুঁড়ো
  • গোলাপজল

ব্যবহার-প্রনালী- ত্বকের প্রয়োজন মতো চন্দন গুঁড়োর সাথে গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখ, গলা, ঘাড়সহ হাত এবং পায়েও লাগিয়ে নিতে পারেন। এভাবে ২০/২৫ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। চন্দন ব্রণসহ ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে। দাগ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে চন্দনের প্যাক।

উপকরন-

  • কাঁচা পেঁপে
  • কাঁচা দুধ

ব্যবহার-প্রনালী- কাঁচা পেঁপেতে রয়েছে পাপাইন নামক প্রাকৃতিক উৎসেচক। যা ত্বকের দাগ দূর করতে কার্যকর। কাঁচা পেঁপে ব্লেন্ড করে এরসাথে কাঁচা দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখ, গলা, ঘাড়সহ হাত এবং পায়েও লাগিয়ে নিতে পারেন। এভাবে ২০/২৫ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো ফলাফল পেতে সপ্তাহে ২/৩ দিন এই প্যাক ব্যবহার করতে হবে।

উপকরন-

  • লেবুর রস
  • টমেটোর রস
  • মধু

ব্যবহার-প্রনালী- লেবুর রসে মধু এবং টমেটোর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখ, গলা, ঘাড়সহ হাত এবং পায়েও লাগিয়ে নিতে পারেন। এভাবে ১০/১৫মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক দাগ দূর করতে ভীষণ কার্যকর। কারণ লেবুতে রয়েছে ভিটামিন সি যা ত্বকের প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেবু ত্বকের কালো দাগ দূর করার শক্তিশালী উপায়।

উপকরন-

  • হলুদ
  • দুধ বা মধু

ব্যবহার-প্রনালী- কাঁচা হলুদ বাটা বা হলুদ গুঁড়োতে কাঁচা দুধ বা মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। হলুদ পিগমেন্টেশন কমাতে ভীষণ কার্যকর। হলুদের এই পেস্ট মুখের ত্বক সহ সকল কালো দাগে লাগিয়ে নিতে হবে। এভাবে ১৫/২০ মিনিট রেখে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের দাগছোপ দূর হয়। কারণ হলুদ মেলানিনের উৎপাদনে ভারসাম্য বজায় রাখে।

উপকরন-

  • টমেটো
  • ময়দা
  • লেবুর রস

ব্যবহার-প্রনালী- পাকা টমেটো ব্লেন্ড করে এরসাথে ময়দা এবং লেবুর রস মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখ, গলা, ঘাড়সহ হাত এবং পায়েও লাগিয়ে নিতে পারেন। এভাবে ১২/১৫ মিনিট রেখে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। লেবুর মতো টমেটোও প্রাকৃতিক ব্লিচের কাজ করে। টমেটোর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লাইকোপিন হাইপারপিগমেন্টেশন কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

এছাড়াও চাল ধোয়া পানিতে মুখ ধুয়ে নিতে পারেন। এরফলে ত্বকের কালো দাগ, ট্যানসহ পিগমেন্টশন দূর হবে সহজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...