পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

শিশু ত্বকের যত্ন

 শিশু ত্বকের যত্ন

প্রত্যেকটা মানুষের শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। বড়দের যত্ন যেমন প্রয়োজন, শিশুদের যত্ন নেওয়া আরও বেশি প্রয়োজন। কারণ শিশুদের ত্বক অনেক নরম এবং সেনসেটিভ হয়।   

শিশুর ত্বকের যত্ন-

উপকরন-

  • বেসন
  • দুধ
  • হলুদ
  • গোলাপজল

ব্যবহার-প্রনালী- শিশুর নরম কোমল ত্বকের কথা চিন্তা করে ঘরোয়া উপাদান ব্যবহার করা যেতে পারে। বেসনের সাথে দুধ, হলুদ এবং গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক দিয়ে শিশুর শরীর হালকা হাতে স্ক্রাব করে পরিষ্কার পানিতে গোসল করে নিতে হবে। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

উপকরন-

  • সরিষার তেল

ব্যবহার-প্রনালী- খাঁটি সরিষার তেল শিশুর শরীরে ১০/১২ মিনিট মেখে কিছুক্ষন রোদে থেকে এরপর গোসল করে নিতে হবে। এরফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং ত্বক সুন্দর হবে।

উপকরন-

  • বেসন
  • দুধের সর
  • চন্দন গুঁড়া

ব্যবহার-প্রনালী- বেসন, দুধের সর এবং চন্দন গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। শিশুকে গোসলে সাবানের পরিবর্তে এই প্যাক শরীরে হালকা হাতে মেখে গোসল করাতে পারেন। এরফলে শিশুর ত্বক পরিষ্কার হবার পাশাপাশি সুন্দর থাকবে।

উপকরন-

  • রুটি
  • দুধ

ব্যবহার-প্রনালী- রুটি দুধে কিছুক্ষন ভিজিয়ে রাখতে হবে। এরপর হাতে চটকিয়ে শিশুর শরীরে হালকা হাতে ম্যাসাজ করে নিয়ে গোসল করে নিতে হবে। দুধ রুটির এই স্ক্রাবার শিশুর ত্বক উজ্জ্বল করতে বেশ কার্যকর।

উপকরন-

  • চন্দন
  • কেশর
  • গোলাপজল

ব্যবহার-প্রনালী- চন্দন, কেশর এবং গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে শিশুর শরীরে মেখে কিছুক্ষন পরেই অর্থাৎ প্যাক শুকিয়ে যাবার আগেই শিশুকে গোসল করানো। এই প্যাক মাসে দুইবার ব্যবহার করলেই যথেষ্ট।

এছাড়াও-  

  • তেল হালকা গরম করে শিশুর শরীরে মালিশ করে শিশুকে কিছুক্ষন রোদে রাখা। এরফলে ভিটামিন ডি ত্বকের উপকার করবে। পাশাপাশি শিশুর ত্বক হবে টানটান এবং ত্বকের শুষ্কতা দূর হয়ে আর্দ্রতা বজায় থাকবে।
  • শক্ত, খসখসে কাপড়ের পরিবর্তে নরম কাপড় শিশুর শরীর মোছার জন্য ব্যবহার করতে হবে।
  • অতিরিক্ত ঠান্ডা বা গরম পানির পরিবর্তে হালকা গরম পানিতে শিশুকে গোসল করানো।
  • শিশুর খাদ্য তালিকায় শাকসবজি, ফলমূল রাখা। এরফলে শিশুর ত্বক একদম ভীতর থেকে পরিষ্কার হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...