চুলে গ্রিন টির উপকারিতা
গ্রিন টির পুষ্টি উপাদান-
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টিতে রয়েছে-
- ভিটামিন এ, বি, বি৫, ডি, ই, সি, এইচ সেলেনিয়াম
- ক্রোমিয়াম
- জিঙ্ক
- ক্যালসিয়াম
- ম্যাগনেসিয়াম
- ম্যাঙ্গানিজ
- ক্যাটেচিন ও
- সামান্য ক্যাফেইন।
চুলে গ্রিন টির উপকারিতা-
- ভিটামিন ই সমৃদ্ধ গ্রিন টি চুলকে নরম ও সিল্কি করে।
- গ্রিন টি চুল মজবুত করে চুলের ভেঙ্গে যাওয়া রোধ করে।
- গ্রিন টি চুল পড়া কমাতে ভীষণ ভাবে কার্যকর।
- খুশকি দূর করতে সহায়তা করে।
- চুলের দ্রুত বৃদ্ধি ঘটায়।
- চুলের পর্যাপ্ত আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
- চুলের উজ্জ্বলতা বাড়ায়।
চুলের যত্নে গ্রিন টির ব্যবহার-
উপকরন-
- গ্রিন টি- ২ চা চামচ
- টকদই - ২ চা চামচ
- ডিম- ১ টি
ব্যবহার-প্রনালী- ডিম ভালো করে ফেটে এরসাথে
গ্রিন টি এবং টকদই মিশিয়ে হেয়ার প্যাক
তৈরি করে নিতে হবে। এই প্যাক চুল এবং মাথার ত্বকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর
২৫/৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। এরফলে চুল দ্রুত বৃদ্ধি পাবে
এবং উজ্জ্বল হবে।
উপকরন-
- গ্রিন টি- ২ চা চামচ
- অলিভ অয়েল - ২ চা চামচ
- ডিম- ১ টি
ব্যবহার-প্রনালী- ডিম ভালো করে ফেটে এরসাথে
গ্রিন টি এবং সমপরিমান অলিভ অয়েল মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক চুল এবং মাথার ত্বকে খুব ভালো
করে লাগিয়ে নিতে হবে। এরপর ২৫/৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।
পাতলা চুল ঘন করতে এই প্যাক কার্যকর। কারণ ক্যাফেইন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাটেচিন
সমৃদ্ধ গ্রিন টি স্ক্যাল্পে এবং হেয়ার ফলিকলের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের দ্রুত বৃদ্ধি
ঘটায় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন