চুলের উপকারে ওমেগা-৩
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
যা মানুষের শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওমেগা-৩ মানুষের
মস্তিষ্কের কর্মক্ষমতা, চোখের স্বাস্থ্য, হৃদরোগসহ শরীরের বিভিন্ন ধরনের উপকার করে।
চুলের উপকারে ওমেগা-৩
- অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ ওমেগা-৩ মাথার ত্বকের ইনফ্লেমেশন কমিয়ে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে।
- ওমেগা-৩ সাপ্লিমেন্ট চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।
- ওমেগা-৩ স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
- চুল পড়া রোধ করে ওমেগা-৩
- ওমেগা-৩ চুলের গোড়া মজবুত করতে সহায়তা করে।
- চুলের খুশকি দূর করতে সহায়তা করে।
- মাথার ত্বকের শুষ্কতা দূর করে আর্দ্রতা বজায় রাখে।
- চুল এবং স্ক্যাল্পকে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে।
- ওমেগা-৩ সাপ্লিমেন্ট চুলের সব ধরনের সমস্যা দূর করে।
ওমেগা-৩ এর উপকারিতা-
- হৃদরোগ থেকে রক্ষা করে।
- শরীরে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ করে।
- শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- ক্যান্সার প্রতিহত করতে ভূমিকা রাখে।
- ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখে।
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়।
- ত্বক ও চুলের সমস্যার সমাধান করে।
- মানসিক বিষন্নতা দূর করতে সহায়তা করে।
- শিশুর সুস্থ্য স্বাভাবিক বেড়ে উঠতে ভূমিকা রাখে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
সমৃদ্ধ খাবার-
- মাছ- বিভিন্ন ধরনের মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। যেমন- ইলিশ, রুপচাঁদা, স্যামন, টুনা ফিস ইত্যাদি।
- শাক-সবজি- শাকসবজির মধ্যে রয়েছে পালং শাক, ব্রোকলি ইত্যাদি।
- শস্য জাতীয় খাদ্য- এর মধ্যে রয়েছে- তিসি, মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর তেল ইত্যাদি।
- বাদাম- - এর মধ্যে রয়েছে- চিনা বাদাম, আখরোট, পেস্তা বাদাম ইত্যাদি।
ওমেগা-৩ মানব শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। বিভিন্ন ধরনের খাদ্যের মাধ্যমে এই চাহিদা পূরণ করা সম্ভব। তবে যদি শরীরে অন্য কোন সমস্যা থাকে, সেক্ষেত্রে ওমেগা-৩ সাপ্লিমেন্ট ডাক্তারের সাথে পরামর্শ করে গ্রহন করতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন