পর্যাপ্ত ঘুমে চুলের যত্ন
ঘুমের অভাবে শরীরিক এবং মানসিক
ক্ষতির সম্ভবনা বৃদ্ধি পায়। যার ফলে জীবনযাত্রা হুমকির সম্মুখীন হয়ে পড়ে।
পর্যাপ্ত ঘুমের অভাবে মেজাজ
খিটখিটে থাকে, কোন কাজেই মনযোগ থাকে না। শরীর দুর্বল লাগে এবং পাশাপাশি শরীরের অভ্যন্তরীণ
ক্রিয়া কলাপেও যথেষ্ট ব্যাঘাত সৃষ্টি হয়ে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এর মধ্যে
চুল পড়াও একটি স্বাভাবিক সমস্যা হয়ে দেখা দেয়।
ঘুমের অভাবে চুল পড়ে-
ঘুমের অভাবে শারীরিক ক্রিয়া
কর্মে ব্যাঘাত সৃষ্টি হয়। যার ফলে হরমোনের ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়। হরমোনেরে
এই অস্বাভাবিকতার কারণে চুল পড়তে শুরু করে।
ঘুমাতে যাবার পূর্বে যা করা
উচিত-
- ঘুমানোর আগে পছন্দ মতো এসেনশিয়াল অয়েল মাথার ত্বকে লাগিয়ে নিতে পারেন। এর ফলে চুলও ভালো হবে এবং রাতে ভালো ঘুমও হবে।
- চুল ভালো করে শুকিয়ে ঘুমাতে হবে। কারন ভেজা চুল নরম এবং ভঙ্গুর হয়। তবে এক্ষেত্রে চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
- ঘুমানোর আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে হালকা করে চুল আঁচড়ে নিতে হবে। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালনের ফলে চুল ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
- চুল খোলা রেখে ঘুমালে বালিশের ঘষাতে চুল ড্যামেজ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। একারণে হালকা করে বেধে ঘুমানো উচিত। কারণ শক্ত করে চুল বাঁধলে চুলের গোড়া দুর্বল হয়ে চুল ভঙ্গুর হয়ে পড়ে।
- ঘুমানোর পূর্বে মাথায় তেল দিলে ভালো ঘুম হবে এবং স্ক্যাল্পের শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি খুশকি দূর হবে। এবং চুল পড়া সমস্যার সমাধান মিলবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন