পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

ত্বকে সিরামের উপকারিতা

 ত্বকে সিরামের উপকারিতা

ত্বক স্বাস্থ্যোজ্জ্বল করতে সিরাম খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত জলীয় উপাদান সমৃদ্ধ সিরাম খুব সহজেই ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের জন্য ভালো কাজ করে। তবে ত্বকে সিরাম লাগানোর পূর্বে লক্ষ্য রাখতে হবে যেন, ত্বক পরিষ্কার থাকে। আর সিরাম লাগাতে হবে হালকা হাতে ধীরে-ধীরে। জোরে-জোরে ঘষা থেকে বিরত থাকতে হবে।

ত্বকে সিরামের ভূমিকা-

  • সিরাম ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে।
  • ত্বকে বয়সের ছাপ দূর হবে।
  • ব্রণ এবং ব্রণ জনিত দাগ দূর করতে কার্যকর।
  • সিরাম ব্যবহারের ফলে ডার্ক সার্কেলের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ঘরোয়া ভাবে সিরাম তৈরির প্রনালী-

উপকরন-

  • শশার রস- ২ চা চামচ
  • অ্যালোভেরা জেল- ২ চা চামচ
  • গোলাপজল- ১ চা চামচ
  • অলিভ অয়েল- ৪/৫ ফোঁটা
  • ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল- ৪/৫ ফোঁটা

ব্যবহার-প্রনালী- সবগুলো উপকরন একসাথে মিশিয়ে একটি কাঁচের বোতলে ভরে নিতে হবে। ড্রপার দিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকবার ব্যবহারের আগে অবশ্যই বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে। সব ধরনের ত্বকের জন্য উপযোগী এই সিরাম বেশ কিছুদিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন।

উপকরন-

  • ভাতের মার- ২ চা চামচ
  • অ্যালোভেরা জেল- ১ চা চামচ
  • আমন্ড অয়েল/ রোজ অয়েল- ১ চা চামচ
  • গোলাপজল- ১ চা চামচ
  • ভিটামিন ই ক্যাপসুল- ৩ টি
  • টি ট্রি এসেনশিয়াল অয়েল- ৩/৪ চামচ

ব্যবহার-প্রনালী- সবগুলো উপকরন একসাথে মিশিয়ে একটি কাঁচের বোতলে ভরে নিতে হবে। ড্রপার দিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকবার ব্যবহারের আগে অবশ্যই বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে। সব ধরনের ত্বকের জন্য উপযোগী এই সিরাম বেশ কিছুদিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এরফলে ব্রণসহ অন্যান্য দাগ দূর হয়ে ত্বক হবে উজ্জ্বল। পাশাপাশি ত্বক বার্ধক্য জনিত সমস্যা থেকে মুক্তি পাবে এবং ত্বক ময়েশ্চারাইজড হবে।

উপকরন-

  • অ্যালোভেরা জেল- ২ চা চামচ
  • গোলাপজল- ৩ চা চামচ
  • বাদাম তেল – ৪/৫ ফোঁটা
  • গ্লিসারিন- ২/৩ ফোঁটা

ব্যবহার-প্রনালী- পাতা কেটে অ্যালোভেরার জেল বের করে এরসাথে সবগুলো উপকরন একসাথে মিশিয়ে একটি কাঁচের বোতলে ভরে নিতে হবে। এরপর ত্বকে ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকবার ব্যবহারের আগে অবশ্যই বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে। সব ধরনের ত্বকের জন্য উপযোগী এই সিরাম বেশ কিছুদিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে পরিমান টা বাড়িয়ে নিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...