পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

ত্বকে সানস্ক্রিন ব্যবহার

ত্বকে সানস্ক্রিন ব্যবহার

ত্বকের সমস্যার সমাধান দিতে পারে সানস্ক্রিন। এরফলে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে মুক্ত থাকা যায়। সানস্ক্রিন ত্বকে ধূলোবালি প্রবেশে বাধা দেয়। এবং বলিরেখাসহ অন্যান্য সমস্যাও দূর করে। 



ত্বকের ধরন ভিন্ন হলেও সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাব সব ধরনের ত্বকেই লক্ষ্য করা যায়। সূর্যের রশ্মি দুই ভাবে ত্বকে প্রভাব ফেলে। যেমন-

  • ইউভি-এ
  • ইউভি-বি

ইউভি-এ রশ্মি ত্বকের কোলাজেনের উৎপাদন কমিয়ে দেয়। এরফলে ত্বক কুঁচকে বলিরেখা সৃষ্টি করে অকালে বার্ধ্যের ছাপ ফেলে। পাশাপাশি রিংকেল এবং ফাইন লাইনের মতো সমস্যা তৈরি করে।  

ইউভি-বি রশ্মি ত্বকে রোদেপোড়া ভাব বা সানবার্ন তৈরি করে। এছাড়াও ত্বকে কালো দাগছোপ তৈরি করে।

এছাড়া স্কিন ক্যান্সারের জন্যও দায়ী সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি।

ত্বকের এসমস্ত সকল সমস্যার সমাধানের জন্য প্রয়োজন ত্বকের সুরক্ষা। এরজন্য প্রয়োজন ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন ব্যবহার করা। কারণ সানস্ক্রিনে জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইডসহ রয়েছে আরও বেশ কিছু পুষ্টি উপাদান যা ত্বককে সুরক্ষা দেবে। আর স্কিন বিশেষজ্ঞরাও সানস্ক্রিন ব্যবহারের সুপারিশ করেন।

সানস্ক্রিন ব্যবহার এবং কেনার সময়ে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, তাহলো-

  • প্রথমত সানস্ক্রিনে SPF এর মাত্রা যেন ৩০ থেকে ৫০ হয়। কারণ SPF বা সান প্রোক্টেশন ফ্যাক্টর যত বেশি হবে সেই সানস্ক্রিন ত্বকের জন্য তত বেশি ভালো হবে।
  • সানস্ক্রিন কেনার সময়ে পিএ+, পিএ++, পিএ+++ লেখা আছে কিনা দেখে নিতে হবে। কারণ প্লাস চিহ্ন যত থাকবে, ত্বক তত বেশি সুরক্ষিত থাকবে।
  • ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট সানস্ক্রিন, জেল সানস্ক্রিন অথবা স্প্রে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। এরফলে ঘাম কম হবে। আবার অতিরিক্ত ঘামের ক্ষেত্রে ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
  • শুষ্ক ত্বকে অয়েল বেসড সানস্ক্রিন ব্যবহার করলে ভালো কাজ করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...