পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

অ্যালোপেসিয়া রোগে করণীয়

 অ্যালোপেসিয়া রোগে করণীয়

অ্যালোপেসিয়া এরিয়াটা একধরনের অটোইমিউন ডিসঅর্ডার। যেকোন ব্যক্তি যেকোন সময়ে এই রোগে আক্রান্ত হতে পারে। এই রোগে মাথা সহ শরীরের বিভিন্ন অংশে চুল ঝরে পড়ে।

অ্যালোপেসিয়া এরিয়াটার লক্ষণ-

  • মাথার চুল এবং দাড়ি ঝরে পড়ে টাক সৃষ্টি করে।
  • চুল দুর্বল হয়ে চুল ভঙ্গুর হয়ে পড়ে।
  • হাত- পার নখ মসৃণতা হারিয়ে রুক্ষ হয়ে যেতে পারে।
  • শ্বেতি রোগের মতো সাদা ছোপ-ছোপ দাগ হতে পারে।
  • নখ গুলো ভঙ্গুর হয়ে যেতে পারে।

 

অ্যালোপেসিয়া রোগে করণীয়-

  • ডাক্তারের পরামর্শে ঔষধ গ্রহন।
  • বিভিন্ন ধরনের থেরাপি, যেমন- অ্যারোমাথেরাপি, লেজার থেরাপি।
  • আকুপাংচার
  • এছাড়াও কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করেও উপকার পাওয়া সম্ভব। যেমন-
  • আক্রান্ত স্থানে পেঁয়াজ এবং রসুনের রস লাগিয়ে উপকার পাওয়া যেতে পারে।
  • অ্যালোভেরার জেল চুল পড়া ফাকা টাকের স্থানে লাগানো যেতে পারে।
  • ব্যবহৃত গ্রিন টির পাতা বেটে লাগালে উপকার পাওয়া যেতে পারে।
  • নারকেল তেল ছাড়াও রোজমেরি, জোজোবা অয়েল, ক্যাস্টর অয়েল, ল্যাভেন্ডার, অলিভ অয়েল ম্যাসাজ করলে চুল পড়া টাকের স্থানে নতুন চুল গজাতে পারে।
  • ডাক্তারের পরামর্শে কর্টিকোস্টেরয়েড ক্রিম, ফোম, লোশন, মলম ব্যবহার করা যেতে পারে। এরফলে চুলের ফলিকলে প্রদাহ কিছুটা কম হবে।
  • ডাক্তারের পরামর্শে স্টেরয়েড ইনজেকশন দেওয়া যেতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...