তৈলাক্ত ত্বকের সেরা স্ক্রাব
প্রতিদিন আমাদের
ত্বকে ঘাম, ময়লা জমে ত্বকের লোমকূপ বন্ধ করে ফেল। তাই ফেসওয়াশ ব্যবহারের পাশাপাশি প্রয়োজন
স্ক্রাবিং। কারণ স্ক্রাবিং এর ফলে ত্বক গভীর থেকে পরিষ্কার হবে। এবং ত্বকের বিভিন্ন
সমস্যা দূর হবে। তবে স্ক্রাবিং করার ক্ষেত্রে ত্বকের
ধরন বুঝে করতে হবে। তানাহলে ত্বকের উপাকর না হয়ে বরং ক্ষতি হবে।
তৈলাক্ত ত্বকের সেরা ঘরোয়া স্ক্রাবিং প্যাক-
উপকরন-
- টমেটোর রস
- মুলতানি মাটি
ব্যবহার-প্রনালী- মুলতানি
মাটির সাথে টমেটোর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখ, গলা এবং ঘাড়ে
লাগিয়ে নিতে হবে। ১২/১৫ মিনিট পরে প্যাক কিছুটা শুকিয়ে আসলে ঠান্ডা পানি দিয়ে হালকা
হাতে স্ক্রাবিং করে ধুয়ে নিতে হবে। ত্বকের যত্নে টমেটোর রস ভীষণ কার্যকর।
উপকরন-
- চালের গুঁড়া
- শশার রস
ব্যবহার-প্রনালী- চালের গুঁড়ার
সাথে শশার রস মিশিয়ে মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে ২/৩ মিনিট অপেক্ষা করে ২/৩ মিনিট হালকা
হাতে স্ক্রাবিং করে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। এরফলে ত্বকের মরা চামড়া দূর হয়ে,
ত্বক হবে উজ্জ্বল, স্বাস্থ্যকর। স্ক্রাবিং এর ফলে ত্বক গভীর থেকে পরিষ্কার থাকবে। ফলে
ত্বকের বিভিন্ন সমস্যা দূর হবে। তৈলাক্ত ত্বকের জন্য শশার রস খুবই উপকারী।
উপকরন-
- কফির গুঁড়া
- অ্যালোভেরার জেল
ব্যবহার-প্রনালী- পাতা থেকে
অ্যালোভেরার জেল বের করে এরসাথে কফির গুঁড়া মিশিয়ে মুখ, গলা এবং ঘাড়ে লাগিয়ে ২/৩ মিনিট
হালকা হাতে স্ক্রাবিং করে এরপর ২/৩ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে।
এরফলে ত্বক প্রাকৃতিক ভাবে উজ্জ্বলতা পাবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন