ত্বকে চারকোলের ব্যবহার
ত্বকে চারকোলের ব্যবহার-
- চারকোল ত্বকের অতিরিক্ত তেল ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে।
- চারকোল ত্বকের এক্সফোলিয়েট করে মরা চামড়া তুলে ত্বক উজ্জ্বল করে।
- চারকোল ব্যবহারের মাধ্যমে বন্ধ লোমকূপের মুখ খুলে যায়। এবং ব্রণ সমস্যার সমাধান হয়।
- চারকোলের অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ক্ষত জনিত সমস্যা দূর করে।
ত্বকে চারকোলের ব্যবহার প্রনালী-
উপকরন-
- চারকোল
- আপেল সিডার ভিনেগার
ব্যবহার-প্রনালী- ত্বকের
প্রয়োজন মতো চারকোল নিয়ে এরসাথে সমপরিমান আপেল সিডার ভিনেগার মিশিয়ে প্যাক তৈরি করে
নিতে হবে। এই
প্যাক ত্বকে লাগিয়ে নিতে হবে। ১০/১৫ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে
ব্রণের হাত থেকে মুক্তি মিলবে।
উপকরন-
- চারকোল
- অ্যালোভেরা জেল
- টি ট্রি অয়েল
- লবণ
- সামান্য পানি
ব্যবহার-প্রনালী- ত্বকের
প্রয়োজন মতো চারকোল নিয়ে এরসাথে অ্যালোভেরা জেল, সামান্য
লবণ এবং পানি মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে নিতে হবে। ১০/১৫ মিনিট পরে পানি দিয়ে
ধুয়ে নিতে হবে। এরফলে ব্রণ সমস্যার সমাধান হবে।
উপকরন-
- চারকোল
- নারকেল তেল
ব্যবহার-প্রনালী- চারকোলে
নারকেল তেল মিশিয়ে ত্বকে হালকা হাতে ২/৩ মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
এরফলে ত্বক হবে নরম এবং সতেজ। ভালো ফলাফল পেতে তৈলাক্ত ত্বকে এই প্যাক সপ্তাহে দুইদিন
ব্যবহার করতে হবে। তবে শুষ্ক ত্বকে একদিন ব্যবহার করলেই চলবে।
এছাড়াও
চারকোলে পরিষ্কার পানি দিয়ে প্যাক তৈরি করে ত্বকে ডিপ ক্লিঞ্জার হিসেবে ব্যবহার
করতে পারেন। ১০/১২ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানিতে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার
ব্যবহার করে নিতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন