ত্বকে চন্দনের উপকারিতা
চন্দন যার বৈজ্ঞানিক নাম
Santalum album প্রায় ১০০ বছর পর্যন্ত এই উদ্ভিদ বেঁচে থাকতে পারে। ত্বকের বিভিন্ন
প্রসাধনী ছাড়াও এন্টিসেপ্টিক, বাতের ব্যাথা এবং এন্টিইনফ্লামেশনেও ব্যবহার করা হয়।
ত্বকে চন্দনের উপকারিতা-
- ত্বককে উজ্জ্বল এবং মসৃণ করে।
- বলিরেখা দূর করে ত্বকের তারুণ্যতা বজায় রাখে।
- সানবার্ন বা রোদে পোড়া ভাব দূর করে।
- চোখের নিচের কালো ভাব দূর করতে সহায়তা করে।
এছাড়াও দুধের সাথে সাদা চন্দনের পেস্ট খালিপেটে
খাবার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।
ত্বকে চন্দনের প্যাক -
উপকরন-
- চন্দন গুঁড়া
- টমেটোর রস
- মুলতানি মাটি
- গোলাপজল
ব্যবহার-প্রনালী- পরিমান মতো চন্দন গুঁড়ার
সাথে মুলতানি মাটি, টমেটোর রস এবং কিছুটা গোলাপজল মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে।
এই প্যাক মুখে, গলা, ঘাড়ে মেখে রাখতে হবে। এভাবে ১৫/২০ মিনিট রেখে প্যাক কিছুটা শুকিয়ে
আসলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর
হবে। লোমকূপ পরিষ্কার থাকবে, পাশাপাশি ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থেকে মুক্তি মিলবে।
উপকরন-
- চন্দন গুঁড়া
- কমলার খোসা
- গোলাপজল
ব্যবহার-প্রনালী- চন্দন গুঁড়ার সাথে কমলার খোসা শুকিয়ে গুঁড়া বা কাঁচা ব্লেন্ড করে নিয়ে সামান্য গোলাপজল দিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে, গলা, ঘাড়ে মেখে রাখতে হবে। এভাবে ১৫/২০ মিনিট রেখে প্যাক কিছুটা শুকিয়ে আসলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
উপকরন-
- চন্দন গুঁড়া
- নারকেল তেল
- আমন্ড অয়েল
- গোলাপজল
ব্যবহার-প্রনালী- চন্দন গুঁড়ার সাথে, নারকেল
তেল, আমন্ড অয়েল এবং সমান্য গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে,
গলা, ঘাড়ে মেখে রাখতে হবে। এভাবে ১৫/২০ মিনিট রেখে প্যাক কিছুটা শুকিয়ে আসলে পরিষ্কার
ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক শুষ্ক ত্বকের জন্য উপকারী। এরফলে ত্বকের
শুষ্কতা দূর হবে এবং ত্বকে আর্দ্রতা বজায় থাকবে।
উপকরন-
- চন্দন গুঁড়া
- নিমপাতা
ব্যবহার-প্রনালী- চন্দন গুঁড়ার সাথে নিম পাতা
ব্লেন্ড করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে লাগিয়ে রাখতে হবে। এভাবে
১৫/২০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই প্যাক ব্রণ দূর করতে
কার্যকর।
উপকরন-
- চন্দন গুঁড়া
- শশা
- টকদই
ব্যবহার-প্রনালী- চন্দন গুঁড়ার সাথে শশার রস
এবং টকদই মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে লাগিয়ে রাখতে হবে। এভাবে ১৫/২০ মিনিট
রেখে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সানবার্ন বা রোদে পোড়া কালচে দাগ দূর
করতে কার্যকর।
উপকরন-
- চন্দন গুঁড়া
- লেবুর রস
ব্যবহার-প্রনালী- চন্দন গুঁড়ার সাথে লেবুর
রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে। এভাবে ১০/১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে
নিতে হবে। এতে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হবে।
উপকরন-
- চন্দন গুঁড়া
- পাকা পেঁপে
ব্যবহার-প্রনালী- চন্দন গুঁড়ার সাথে পাকা পেঁপের
রস মিশিয়ে ত্বকে লাগিয়ে নিয়ে ৭/৮ মিনিট ম্যাসাজ করে ১২/১৫ মিনিট অপেক্ষা করতে হবে।
এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এরফলে ত্বকের মরা চামড়া উঠে গিয়ে ত্বক গভীর
থেকে পরিষ্কার হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন