চুল কালো কর তেঁতুলে
পাকা
টক-মিষ্টি স্বাদের তেঁতুল, যার বৈজ্ঞানিক নাম- Tamarindus indica
তেঁতুলে
রয়েছে-
- প্রচুর পরিমানে অ্যাসিড
- শর্করা
- ভিটামিন বি
- ক্যালসিয়াম।
- এছাড়াও এর পাতায় রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা চুলের যত্নে কার্যকর।
তেঁতুলের
উপকারীতা-
- কাঁচা বা পাঁকা তেঁতুল খাবার ফলে তাৎক্ষণিকভাবে উচ্চ রক্তচাপ সমস্যা কিছুটা উপশম হয়।
- তেঁতুলে রয়েছে টারটারিক এসিড যা খাদ্য হজমে সহায়তা করে।
- তেঁতুল রক্তের কোলেস্টরল নিয়ন্ত্রণ করে।
- সকালে পাঁকা তেঁতুল ভিজানো পানি খেলে হাত- পায়ের জ্বালা কমবে।
- জ্বরের রোগী তেঁতুল খেলে উপকার পেতে পারেন।
- চুলের অকালপক্কতা দূর করে।
- চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
- চুলের গোড়া মজবুত করে চুল পড়া দূর করে।
- প্রাকৃতিক উপায়ে চুল কালো করে।
- খুশকি দূর করে।
উপকরন-
- তেঁতুল পাতা
- টকদই
ব্যবহার-প্রনালী-
চুলের ঘনত্ব অনুযায়ী তেঁতুল পাতা ব্লেন্ড করে নিয়ে এরসাথে টকদই মিশিয়ে হেয়ার প্যাক
তৈরি করে নিতে হবে। এই প্যাক চুল এবং মাথার ত্বকে লাগিয়ে ৩০/৪০ মিনিট অপেক্ষা করে
শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে চুল কালো হবে।
উপকরন-
- তেঁতুল
- পাতিলেবুর রস
ব্যবহার-প্রনালী- পাঁকা তেঁতুল হালকা গরম পানিতে
কিছুক্ষন ভিজিয়ে ক্কাথ তৈরি করে নিতে হবে। এরপর এরসাথে পাতিলেবুর রস মিশিয়ে চুল
এবং মাথার ত্বকে লাগিয়ে ২০/২৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার
করে নিতে হবে। এভাবে চুলের খুশকি দূর হবে। দ্রুত ফলাফল পেতে সপ্তাহে ২/৩ দিন এই
প্যাক ব্যবহার করতে পারেন।
উপকরন-
- তেঁতুল
- পেঁয়াজের রস
ব্যবহার-প্রনালী- পাঁকা তেঁতুল হালকা গরম পানিতে
কিছুক্ষন ভিজিয়ে ক্কাথ তৈরি করে নিতে হবে। এরপর এরসাথে পেঁয়াজের
রস মিশিয়ে চুল
এবং মাথার ত্বকে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করে প্যাক কিছুটা শুকিয়ে আসলে শ্যাম্পু করে
চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরফলে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া সমস্যার
সমাধান মিলবে। সপ্তাহে একদিন এই প্যাক ব্যবহার করতে পারেন।
এছাড়াও
তেঁতুল পাতা গরম পানিতে ফুটিয়ে ছেঁকে এই পানি চুলে ঢেলে গরম পানিতে টওয়াল ভিজিয়ে
মাথায় ১৫/২০ পেঁচিয়ে রেখে পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিলে উপকৃত হবেন।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন