জয়তুন তেল চুলে ব্যবহার
জয়তুনের বৈজ্ঞানিক নাম Olea europaea এটা এধরনের ফল। এর
দ্বারা তৈরি তেল বহুগুণে সমৃদ্ধ।
জয়তুন তেলের পুষ্টি উপাদান-
মনোস্যাচুরেটেড সমৃদ্ধ এই তেল। এতে রয়েছে
ভিটামিন ই এবং কে, ওমেগা-৯ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা নিয়মিত খাবার
ফলে স্বাস্থ্যের উন্নতি ঘটে, পরিপাকতন্ত্রও ভালো রাখে এবং কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা
দূর হয়। এই তেল ব্যবহার এবং খাদ্য হিসেবে গ্রহনের ফলে ত্বক এবং চুলও স্বাস্থ্যোজ্জ্বল
হয়।
জয়তুন
তেলের উপকারীতা-
- জয়তুন তেল চুল পড়া রোধ করে।
- জয়তুন তেল নতুন চুল গজাতে সাহায্য করে।
- নিয়মিত জয়তুন তেলের ব্যবহার চুলের গোড়া শক্ত ও মজবুত করে।
- চুল ছাড়াও মাথার ভেতরের সমস্যাও জয়তুন তেল ব্যবহারে দূর হতে পারে।
- এছাড়াও শরীরে কোন ধরনের চর্মরোগ থাকলে এই তেল ব্যবহারের ফলে উপকার পাওয়া যাবে। জয়তুন তেল ব্যবহারের ফলে চুলের সব ধরনের সমস্যার সমাধান মিলবে।
চুলের যত্নে জয়তুনের প্যাক-
উপকরন-
- জয়তুন তেল- ২ টেবিল চামচ
- ডিম- ১ টি
- লেবুর রস- ১/২ চা চামচ
ব্যবহার-প্রনালী- ডিমের কুসুম ভালো করে ফেটে এরসাথে জয়তুন তেল
এবং লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুল এবং মাথার ত্বকে
লাগিয়ে ৩০/৪০ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। এতে চুল হবে নরম এবং
স্বাস্থ্যোজ্জ্বল।
এছাড়াও শ্যাম্পু করা চুলে কন্ডিশনারের পরিবর্তে কয়েক ফোঁটা
জয়তুন তেল হাতে ঘষে চুলে লাগিয়ে নিতে হবে। এরপর টাওয়াল গরম পানিতে ভিজিয়ে মাথায়
পেঁচিয়ে নিতে হবে। এরফলে নতুন চুল গজাবে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন