কেওলিনে ত্বকের যত্ন
কেওলিন এক ধরনের সাদা মাটি
বা কাদামাটি। এই মাটি তৈলাক্ত ও শুষ্ক
উভয়ই ত্বকের যত্নেই কার্যকর।
ত্বকে কেওলিন পাউডারের উপকারীতা-
- ত্বকের ব্রণ দূর করে।
- শুষ্কতা দূর করে, ত্বককে আর্দ্র রাখে।
- ত্বকের কালো দাগছোপ দূর করে।
- ত্বকের সৌন্দর্য বৃদ্ধি
করে।
- অ্যান্টিব্যক্টেরিয়াল সমৃদ্ধ কেওলিন ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করতে কার্যকর।
- কেওলিন পাউডার ত্বকের অতিরিক্ত তেল বা সিবাম নির্গত হওয়া নিয়ন্ত্রণ করে।
সাধারণত কেওলিন লাল, গোলাপি হলুদ রঙের হয়। ত্বকের ধরন অনুযায়ী এগুলো ব্যবহার করতে
হবে। লাল এবং গোলাপি রঙের কেওলিন ক্লে তৈলাক্ত ও খুব বেশি সংবেদনশীল ত্বকের জন্য ব্যবহার
করতে পারেন। আর হলুদ রঙের কেওলিন সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী।
সব ধরনের ত্বকের জন্য কেওলিনের
প্যাক উপকারী।
উপকরন-
- কেওলিন ক্লে- ১ চা চামচ
- অ্যালোভেরা জেল- ২ চা চামচ
- টি ট্রি অয়েল- ১/২ চা চামচ
ব্যবহার-প্রনালী- কেওলিনের
সাথে অ্যালোভেরা এবং টি ট্রি অয়েল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট ত্বকে
লাগিয়ে ১০/১৫ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। টি ট্রি অয়েল ব্যবহারের
ফলে ত্বকের ব্রণ দূর হবে। তবে ব্রণ না থাকলে টি ট্রি অয়েল বাদ দিয়েও এই প্যাক ব্যবহার
করতে পারেন।
উপকরন-
- কেওলিন ক্লে- ২ চা চামচ
- মধু- ১ চা চামচ
- টকদই- ১ চা চামচ
ব্যবহার-প্রনালী- কেওলিনের
সাথে মধু এবং টকদই মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট ত্বকে লাগিয়ে ১০/১৫
মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ত্বকের শুষ্কতা দূর করে ত্বকে
আর্দ্রতা বজায় রাখে।
উপকরন-
- কেওলিন ক্লে- ২ চা চামচ
- শশার রস- ২ চা চামচ
- লেবুর রস- ১ চা চামচ
ব্যবহার-প্রনালী- কেওলিনের
সাথে শশা এবং লেবুর রস মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট ত্বকে লাগিয়ে
১৫/২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ত্বকের অতিরিক্ত তেলতেলে
ভাব দূর হবে। সানবার্ন এবং ত্বকের কালচে ভাবও দূর হবে সহজে।
উপকরন-
- কেওলিন ক্লে- ২ চা চামচ
- আমন্ড- ১ চা চামচ
- দুধ- ২ চা চামচ
ব্যবহার-প্রনালী- আমন্ড গুঁড়া
বা ভিজিয়ে পেস্ট করে নিতে হবে এরসাথে কেওলিন, দুধ দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এই
পেস্ট ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে
ত্বক হবে ঝকঝকে উজ্জ্বল।
উপকরন-
- কেওলিন ক্লে- ২ চা চামচ
- মাল্টার বা কমলার খোসা
- গোলাপজল
ব্যবহার-প্রনালী- কেওলিনের
সাথে কমলা বা মাল্টার খোসা গুঁড়া গোলাপজল দিয়ে ত্বকে লাগিয়ে ১০/১৫ মিনিট অপেক্ষা করে
ধীরে-ধীরে স্ক্রাবিং করে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের মৃত চামড়া দূর হবে এবং ত্বক হবে
উজ্জ্বল।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন