পৃষ্ঠাসমূহ

বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

দাদ থেকে বাঁচতে করনীয়

 দাদ থেকে বাঁচতে করনীয়

দাদ ত্বকের একটি সংক্রামক চর্মরোগ। ত্বকের উপরে ছত্রাকের সংক্রমণের ফলে সৃষ্ট।

বিভিন্ন ধরনের দাদ থাকতে পারে। যেমন-

  • Tinea Corporis দাদ- এই দাদ শরীরের যে কোন অংশে হয়।
  • Tinea Pedis- এই দাদ পায়ের ত্বকে হয়। যা সাধারণত অথলেটস ফুট নামে পরিচিত।
  • Tinea Cruris- পোকা পোকা দাদ বা ক্রাক দাদ নামেও পরিচিত, যা সাধারণত কুঁচকি বা groin এলাকায় দেখা যায়।
  • Tinea Capitis- এই দাদ মাথার ত্বকে দেখা যায়।
  • Tinea Versicolour- এই দাদ ত্বকে রঙের পরিবর্তন করতে পারে। এই দাদ সাধারণ ভাবে গরম সময়ে দেখা যায়।

দাদের নমুনা/ উপসর্গ-

  • আক্রান্ত স্থানে প্রথমে ছোট লাল ধরনের গোটার মতো হয় এবং চুলকায়।
  • ধীরে-ধীরে ছোট লাল গোটা বৃত্তাকারে বড় হতে থাকে এবং বাদামী বর্ণের হয়।
  • চক্রাকারে বৃদ্ধি পায় এবং চুলকানি বাড়তে থাকে।
  • চুলকানি বৃদ্ধি পায় এবং আক্রান্ত স্থান থেকে আঠালো রস বের হয়।
  • শরীরের বিভিন্ন জায়গায় হয়। মাথায় হলে সে স্থানের চুল উঠে যায়।
  • নখে হলে, সেক্ষেত্রে নখ ধীরে-ধীরে বিবর্ন হয়ে যায় এবং ছোট-ছোট খন্ডে ভেঙ্গে যেতে পারে।

দাদ থেকে বাঁচতে করনীয়-

  • ত্বকের যত্ন নেওয়া। এবং নিরাপদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।
  • বস্ত্র বা পোষাক ব্যবহারে সতর্ক থাকা।
  • পর্যাপ্ত সুষম খাদ্য গ্রহন করা, যাতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
  • ত্বকে কোন ধরনের অস্বস্তি দেখা দিলে, ডাক্তারের পরামর্শ নিন।
  • দাদে আক্রান্ত হলে, ডাক্তারের পরামর্শ মেনে চলা এবং সে হিসেবে স্বাস্থ্য সেবা গ্রহন করা।

দাদ থেকে বাঁচতে খাদ্য- 

  • সাধারণ ভাবে প্রোটিন সমৃদ্ধ খাদ্য শরীরে প্রতিরোধশীলতা বৃদ্ধি করে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। যেমন- মাছ, মাংস, ডাল ইত্যাদি প্রোটিন খাবার খাওয়া উচিত।
  • স্বাস্থ্যসম্মত ত্বক পেতে যেসব খাবার খেতে হবে- ফল, সবজি, গুড়, মুড়ি, বিভিন্ন ধরনের শুকনা ফল ইত্যাদি।
  • ভিটামিন এ এবং সি ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যেমন- গাজর, ব্রোকলি, লেবু, আম, লাল মূলের সবজি ইত্যাদি।
  • পর্যাপ্ত পানি পান করা দাদ থেকে বাচার জন্য গুরুত্বপূর্ণ। পানি ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।
  • কর্ণফ্লাওয়ার যুক্ত খাবারে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, যা দাদ দূর করতে সাহায্য করে। তাই কর্ণফ্লাওয়ার যুক্ত খাবার খেলে উপকার পাওয়া যাবে।
বিস্তার লাভ-

অতিসহজেই দাদ আক্রান্ত ব্যক্তির দেহ থেকে সুস্থ্য ব্যক্তির দেহে বিস্তার লাভ করতে পারে। সাধারণত আক্রান্ত ব্যক্তির চিরুনি, তোয়ালা, বিছানা ইত্যাদি ব্যবহার করলে সুস্থ্য ব্যক্তির আক্রান্ত হবার সম্ভবনা বেড়ে যায়। এছাড়াও রোগাক্রান্ত পোষা বিড়ালের মাধ্যমেও এটি বেশি বিস্তার লাভ করে।

প্রতিষেধক/প্রতিকার- সাধারণত Antifungal বা ছত্রাক প্রতিরোধক ক্রিম ব্যবহার করলে উপকার পাওয়া যায়। আবার মাথা বা নখের দাদের জন্য ট্যাবলেট দেওয়ারও দরকার পড়তে পারে। তবে সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহন করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...