পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বায়োটিনের কাজ

 বায়োটিনের কাজ

বায়োটিন বা ভিটামিন বি৭ যা দেহের বিপাকে সাহায্য করে। এই বায়োটিন চুলের যত্নে গুরুত্বপূর্ণ। ভিটামিন বি৭ বা বায়োটিনের অভাবে চুল পড়ে যায় বা চুল উঠে গিয়ে চুল পাতলা হয়ে যায়।

বায়োটিন বা ভিটামিন বি৭ এর কার্যকারিতা-

  • বায়োটিন মূলত আমিষ বা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য উপাদান শরীরে শোষণ করতে সাহায্য করে।
  • বায়োটিন চুল মজবুত করে।
  • শুধু চুল না, বরং ত্বক ও নখেরও যত্ন নেয় বায়োটিন।
  • চুল ভেঙ্গে যাওয়া এবং চুল পড়া দূর করে।
  • চুলের স্বাভাবিক রং ধরে রাখে।
  • চুল ভালো রাখার জন্য বায়োটিন প্রয়োজন। তবে চুল পড়ার জন্য বায়োটিনের অভাবে ঘটছে, এমনটা বলা ভুল হবে। বিভিন্ন কারণে চুল পড়তে পারে। তাই প্রথমে চুল পড়ার আসল কারণটা জানতে হবে।

শরীরে বায়োটিনের অভাব-

  • ত্বক খসখসে এবং লাল হয়ে যায়।
  • ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে প্রদাহের সৃষ্টি করতে পারে।
  • অনেক সময়ে চোখেও সমস্যা দেখা যায়।
  • বায়োটিনের অভাবে চুল ঝরে পড়ে।
  • নখ দুর্বল হয়ে যায়।

বায়োটিন বা ভিটামিন বি৭ সমৃদ্ধ খাবার-

বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, চাল, গম, ভুট্টা, ফুলকপি, ডিমের কুসুম, কলিজা, কলা, মাশরুম, চিনা বা কাজু বাদামে যথেষ্ট পরিমাণে বায়োটিন থাকে। প্রতিদিন খাদ্য তালিকায় এর যেকোন একটি খেলেও শরীরে বায়োটিনের চাহিদা পূরণ হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...