ত্বকে তেজপাতার উপকারীতা
তেজপাতা সাধারণত সামান্য
আকারের গোধূলি রংযুক্ত হয়। এটি খাবারে স্বাদ এবং সুগন্ধ বাড়াতে ব্যবহৃত হয়। তেজপাতা
একটি গুণকারী উদ্ভিদ চিকিৎসার লক্ষ্যেও ব্যবহৃত হয়। শুধু তাই না, বরং সৌন্দর্য চর্চায়ও
যুগ-যুগ ধরে তেজপাতার ব্যবহার হয়ে আসছে। তেজপাতার পুষ্টি উপাদানের কারণে এটি শরীরে
স্বাস্থ্যকর প্রভাব ফেলতে সাহায্য করে।
তেজপাতার উপকারীতা-
- তেজপাতা- তেজপাতা সিদ্ধ পানির ভাপ ত্বকে অ্যান্টি-এজিং সলিউশন হিসেবে কাজ করে।
- তেজপাতা ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
- তেজপাতা সিদ্ধ পানি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
- ত্বকের ব্রণ দূর করতে কার্যকর।
- নিয়মিত তেজপাতা সিদ্ধ পানিতে গোসলের ফলে শরীরের দুর্গন্ধ দূর হবে।
- তেজপাতা সিদ্ধ পানি ঠান্ডা করে চুল ধুলে খুশকি দূর হবে। পাশাপাশি চুল পড়া সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
- মাঝে-মাঝে কাঁচা তেজপাতা দিয়ে দাঁত ঘষলে, দাঁত চকচকে উজ্জ্বল হবে এবং মুখের দুর্গন্ধ দূর হবে। অর্থাৎ মাউথওয়াশ হিসেবে কাজ করবে।
ত্বকের যত্নে তেজপাতার প্যাক
উপকরন-
- তেজপাতা- ৪/৫ টি
- গোলাপজল- ২ চা চামচ
- মুলতানি মাটি- ২ চা চামচ
ব্যবহার-প্রনালী- এক কাপ পানিতে তেজপাতা দিয়ে মৃদু আঁচে কিছুক্ষন জ্বাল দিয়ে নিতে হবে। এরপর পানি ঠান্ডা করে এতে গোলাপজল এবং মুলতানি মাটি মিশিয়ে ফেস প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট পরে ধুয়ে নিতে হবে। এতে ত্বক সতেজ এবং উজ্জ্বল হবে।
উপকরন-
- তেজপাতা গুঁড়া- ২ চা চামচ
- লেবুর রস- ১ চা চামচ
ব্যবহার-প্রনালী- তেজপাতার
গুঁড়া বা তেজপাতা পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে এরসাথে লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রেখে
১৫/২০ মিনিট পরে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। এরপর ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে
হবে। এতে ত্বকে ফিরে আসবে উজ্জ্বলতা।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন