পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

ত্বক উজ্জ্বল মসৃণ হবে

ত্বক উজ্জ্বল মসৃণ হবে

মিষ্টি স্বাদের কলা জনপ্রিয় একটি ফল। ত্বকে কলা ব্যবহারের পাশাপাশি নিয়মিত কলা খাওয়ার ফলে এটি শরীরের নানা ধরনের সমস্যার সমাধান করবে।


কলার মধ্যে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান, যা ত্বকের স্বাস্থ্য এবং সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। যেমন-

  • কলা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
  • ত্বকের কালো দাগছোপ দূর করে কলা।
  • বলিরেখা দূর করে। এবং ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে।
  • ব্রণ দূর করতে সাহায্য করে।
  • ত্বককে সতেজ করে।
  • ত্বককে আর্দ্র রাখে কলা।
  • হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে।

এছাড়াও-

  • কলার আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
  • কলার পটাসিয়াম হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায়।
  • কলাতে রয়েছে ভিটামিন বি৬ যা শর্করাকে শক্তিতে রুপান্তরিত করতে সাহায্য করে। এতে  মানসিক চাপ কমে এবং মস্তিষ্কের কর্মদক্ষতা বৃদ্ধি পায়।
  • কলাতে রয়েছে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম যা মাথাব্যথার প্রাকৃতিক নিরাময় হিসেবে কাজ করে।
  • গর্ভবতী মায়েদের কলা খাওয়ার ফলে গর্ভস্থ সন্তানের শরীরের তাপমাত্র নিয়ন্ত্রণে থাকে।
  • পেশি গঠনেও কলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কলার পুষ্টি উপাদান-

  • আমিষ- ১.২%
  • ফ্যাট- ০.৩%
  • খনিজ লবণ- ০.৮%
  • আঁশ- ০.৪%
  • শর্করা- ৭.২%
  • পানি- ৭০.১%
  • ক্যালসিয়াম- ৮৫ মিলিগ্রাম

কলা বহু গুণে গুণান্বিত একটি আদর্শ ফল। কলাতে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট। তাই নিয়মিত পাকা কলা খাবার মাধ্যমে সুস্থ্য ও সুন্দর থাকুন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...