পৃষ্ঠাসমূহ

বুধবার, ২ আগস্ট, ২০২৩

চুল ঘন রসুনে

চুল ঘন রসুনে

রসুন যার বৈজ্ঞানিক নাম- (Allium sativum) যা আমাদের রসনাতৃপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রসনার পাশাপাশি চুলের নানা ধরনের সমস্যার সমাধান রসুন করে।


চুলের যত্নে রসুন-

  • চুলের রুক্ষতা দূর করে।
  • এতে রয়েছে অ্যালিসিন নামক সালফারযুক্ত উপাদান যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
  • চুল ঘন ও গোড়া মজবুত করে।
  • অকালপক্কতা দূর করে।
  • খুশকি সমস্যা সমাধান করে।
  • চুলের উকুন দূর হবে।
  • রসুনে রয়েছে কপার, যা চুলের কালো রং বজায় রাখে।
  • চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং মাথার ত্বকের ইনফেকশন দূর করে।

রসুনের পুষ্টি উপাদান-

  • ম্যাঙ্গানিজ
  • কপার
  • আয়রন
  • জিঙ্ক
  • সালফার
  • ভিটামিন বি৬
  • ভিটামিন সি
  • সেলেনিয়াম
  • ফাইবার
  • ক্যালোরি
  • প্রোটিন
  • কার্বোহাইড্রেট
চুলের যত্নে রসুনের তেল 

উপকরন- 

  • রসুনের রস- ৫/৬ চা চামচ
  • রোজমেরি অয়েল- ১ চা চামচ
  • ক্যাস্টার অয়েল- ১ চা চামচ
  • নারকেল তেল- ১ চা চামচ

ব্যবহার-পদ্ধতি- রসুনের রস তৈরি করে নিয়ে এরসাথে রোজমেরি অয়েল, ক্যাস্টার অয়েল এবং নারকেল তেল মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ চুল এবং মাথার ত্বকে ১০/১৫ ম্যাসাজ করে প্রায় ৩০/৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এই তেল চুলের বৃদ্ধিতে কার্যকরী।

উপকরন- 

  • রসুনের কোয়া- ৭/৮ টি
  • নারকেল তেল- ২ চা চামচ
  • অলিভ অয়েল- ২ চা চামচ

ব্যবহার-পদ্ধতি- রসুন সমান্য থেঁতো করে একটি পাত্রে নারকেল এবং অলিভ অয়েলে থেঁতো করা রসুন সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পরদিন এই তেল চুল এবং মাথার ত্বকে ১০/১৫ ম্যাসাজ করে প্রায় ৪০/৫০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।

উপকরন- 

  • রসুনের কোয়া- ৭/৮ টি
  • পেঁয়াজ- ১ টি
  • নারকেল তেল বা অলিভ অয়েল – ১/২ কাপ

ব্যবহার-পদ্ধতি- রসুন এবং পেঁয়াজ ব্লেন্ড করে নিতে হবে। একটি পাত্রে নারকেল তেল বা অলিভ অয়েল মৃদু আঁচে গরম করে নিতে হবে। এতে রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে বাদামি রঙ হওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে। এরপর এই তেল ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। এই তেল চুল এবং মাথার ত্বকে ১০/১৫ মিনিট ম্যাসাজ করে প্রায় ৩০/৪০মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।

রসুন চুলের যত্নে দারুণ উপকারী। এটি মাথার ত্বকের ইনফেকশনও দূর করতে কার্যকরী। তবে ইনফেকশন যদি বেশী থাকে, সেক্ষেত্রে ব্যবহার বন্ধ রেখে, বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...