পৃষ্ঠাসমূহ

শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

চুল ঘন সহজ প্যাকে

 চুল ঘন সহজ প্যাকে


চুল ঘন করার প্যাক-

উপকরন-

  • গ্রিন টি- ১ টেবিল চামচ
  • অলিভ অয়েল- ১ টেবিল চামচ
  • ডিম- ১ টি

ব্যবহার-প্রনালী- ডিম ফেটে এরসাথে সমপরিমান গ্রিন টির গুঁড়া এবং অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক পুরো চুল এবং মাথার ত্বকে ভালো করে লাগাতে হবে। এরপর ২৫/৩০ মিনিট পরে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এই প্যাক পাতলা চুল ঘন করতে কার্যকর। গ্রিন টিতে রয়েছে ক্যাফেইন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাটেচিন যা স্ক্যাল্পের এবং চুলের ফলিকলের রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের দ্রুত বৃদ্ধি ঘটায়।

উপকরন-

  • নারকেল তেল বা অলিভ অয়েল
  • জবা ফুলের পাপড়ি

ব্যবহার-প্রনালী- জবা ফুলের পাপড়ি ব্লেন্ড করে এরসাথে নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক পুরো চুলে ভালো করে লাগাতে হবে। প্রায় ২৫/৩০ মিনিট পরে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। চুল ঘন করতে এই প্যাক ভীষণ কার্যকর।

উপকরন-

  • মেথি- ১ টেবিল চামচ
  • টকদই- ১/২ কাপ
  • অলিভ অয়েল- ১ টেবিল চামচ

ব্যবহার-প্রনালী- মেথি পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এরসাথে টকদই এবং অলিভ অয়েল খুব ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক পুরো চুলে ভালো করে লাগাতে হবে। প্রায় ২৫/৩০ মিনিট পরে চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। পাতলা চুল ঘন করতে মেথির এই প্যাক খুবই উপকারী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...