পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

ঠোঁটের যত্ন

ঠোঁটের যত্ন


ঠোঁটের মিউকাস মেমব্রেনটি সংবেদনশীল কর্টেক্স এর অংশ যা অত্যন্ত সংবেদনশীল হয়।


ঠোঁটের ক্ষতির কিছু কারণ-

  • আবহাওয়াগত কারণে বিশেষ করে শীতকালে ঠোঁট তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে যায়।
  • সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মির প্রভাবে ঠোঁটের ক্ষতি হয়।
  • অনেক সময় সস্তা মানের লিপস্টিক এবং লিপবাম ব্যবহারের ফলে ঠোঁটের ক্ষতি হয়।
  • ঠোঁটের সঠিক এবং পর্যাপ্ত যত্নের অভাবে ঠোঁট শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।
  • ত্বকের একজিমা এবং অ্যালার্জির কারণে ঠোঁটেও তার প্রভাব পড়তে পারে।
  • দাঁত দিয়ে ঠোঁট কামড় এবং জিব দিয়ে ঠোঁট বারবার ভিজানোর ফলে ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যায়।
  • ঠোঁটের প্রয়োজনীয় ভিটামিন বি সমৃদ্ধ পুষ্টিকর খাবারের অভাবে ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যায়, এমনকি ঠোঁটের কোণে ঘা-ও দেখা যায়।

ঠোঁটের যত্নে যা করা উচিত-

  • সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মির হাত থেকে রক্ষা পেতে সানস্ক্রিন সমৃদ্ধ লিপবাম ব্যবহার করতে হবে।
  • ঠোঁটের উপযুক্ত ভালো মানের লিপস্টিকসহ অন্যান্য প্রসাধনী ব্যবহার করতে হবে।
  • দাঁত এবং জিব দিয়ে ঠোঁট কামড় এবং ভিজানোর অভ্যাস ছাড়তে হবে।
  • ধূপমানের অভ্যাস ত্যাগ করতে হবে।
  • পর্যাপ্ত ভিটামিন সমৃদ্ধ ফলমূল শাকসবজি খাদ্য তালিকায় রাখতে হবে।
  • পর্যাপ্ত পানি পান করতে হবে।
  • ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাওয়ার আগেই এর সঠিক যত্ন নিতে হবে।
  • সাবান এবং ফেসওয়াশ লেগে ঠোঁটের ক্ষতির যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • কি ‍কি দিয়ে ঠোঁটের যত্ন নেওয়া যেতে পারে-
  • রাতে ঘুমানোর আগে ঠোঁট পরিষ্কার করে নারকেল তেল, অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল ব্যবহার করলে উপকার পাবেন।
  • ঠোঁটে ভালো মানের পেট্রোলিয়াম জেলি, ভ্যাসলিন বা লিপবাম ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে ঠোঁট ফাটা সমস্যা দূর হবে।

ঠোঁট পরিষ্কার করতে যা করতে পারেন-

উপকরন-

  • লেবুর রস
  • মধু

ব্যবহার-প্রনালী- লেবুর রসে মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এতে কটন বল ভিজিয়ে ঠোঁটে লাগিয়ে ধীরে-ধীরে ঘষলে মরা চামড়া উঠে গিয়ে ঠোঁট নরম এবং গোলাপী আভা ছড়াবে।

উপকরন-

  • গরম পানি
  • কটন বল

ব্যবহার-প্রনালী- হালকা গরম পানিতে কটন সামান্য ভিজিয়ে ঠোঁটে ধীরে-ধীরে স্ক্রাব করলে ঠোঁটের ব্ল্যাক হেডস সহ মরা চামড়া দূর হয়ে শুষ্কতা কমে আসবে।

উপকরন-

  • গ্লিসারিন
  • মধু

ব্যবহার-প্রনালী- সমপরিমান গ্লিসারিন এবং পানির সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ রাতে ঘুমানোর আগে ঠোঁটে সারারাত লাগিয়ে রাখলে, ঠোঁট দীর্ঘ সময় পর্যন্ত মোলায়েম এবং কোমল থাকবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...