পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

ত্বকের যত্নে ভিটামিন সি প্যাক

 ত্বকের যত্নে ভিটামিন সি প্যাক

ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রুপে রেডিক্যাল মুক্ত করতে সাহায্য করে। বিভিন্ন ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীরে কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিন সি ত্বককে সুস্থ্য নরম রাখার পাশাপাশি ত্বকের একাধিক উপকার করে।


ত্বকের যত্নে ভিটামিন সি সমৃদ্ধ প্যাক-

উপকরন-

  • টকদই- ২ টেবিল চামচ
  • লেবুর রস- ১ চা চামচ
  • মধু- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- টকদইয়ের সাথে লেবুর রস এবং মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে।

উপকরন-

  • লেবুর রস- ২ টেবিল চামচ
  • চিনি- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- লেবুর রসে চিনি মিশিয়ে ত্বকের স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন। ত্বকে ৩/৪ মিনিট ধীরে-ধীরে ঘষে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের ট্যান পড়া দূর হবে এবং পাশাপাশি ডার্ক সার্কেল সমস্যার সমাধান মিলবে।

উপকরন-

  • লেবুর রস- ১/২ চা চামচ
  • অলিভ অয়েল- ১ চা চামচ
  • মধু- ১ চা চামচ

ব্যবহার-প্রনালী- অলিভ অয়েলে মধু এবং সামান্য লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ মুখে, গলায় লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। এতে ত্বকের ট্যান পড়া দূর হবে এবং পাশাপাশি কালচে দাগছোপ সমস্যার সমাধান মিলবে।

প্যাক ছাড়াও আরও নানা ভাবে ভিটামিন সি ত্বকে ব্যবহার করা যেতে পারেন। যেমন-

  • রোদে বা বাইরে যেতে ভিটামিন সি সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। এতে ত্বক সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পাবে।

এছাড়াও ভিটামিন সি ত্বকের একাধিক উপকার করে-

  • ভিটামিন সি শরীরে ইমিউনিটি শক্তি বৃদ্ধি করে।
  • ত্বকের অবাঞ্চিত পিগমেন্টেশন সমস্যার সমাধান করে।
  • ত্বকের বলিরেখা দূর করে ত্বককে মোলায়েম এবং টানটান রাখে।
  • ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
  • ভিটামিন সি সমৃদ্ধ সিরাম ডার্ক সার্কেল দূর করতে কার্যকর।
  • ভিটামিন সি ত্বকের বিভিন্ন র‌্যাশ, অ্যালার্জি দূর করতেও ভূমিকা রাখে।
  • ত্বকের ক্ষত দ্রুত নিরাময়ে কার্যকর।
  • ভিটামিন সির অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ত্বকের একাধিক সমস্যা দূর করতে টনিকের মতো কাজ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...