খসখসে হাতের যত্ন
স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা উন্নত করতে হাতের সঠিক যত্ন
নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাত হলো মানব সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যম। অথচ প্রতিদিনের
কাজকর্মে হাত তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে। নিয়মিত যত্নের মাধ্যমে হাতের সৌন্দর্য
ধরে রাখা সম্ভব।
হাতকে ময়েশ্চারাইজড রাখতে মধু ব্যবহার করা যেতে পারে। কারন মধুতে রয়েছে প্রাকৃতিক ময়েশ্চারাইজিং ক্ষমতা। অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মধু কিছুক্ষন হাতে লাগিয়ে রেখে ধুয়ে নিতে পারেন। এছাড়াও হাতের যত্নে কিছু প্যাক ব্যবহার করতে পারেন। যেমন-
হাতের যত্নে প্যাক-
উপকরন-
অ্যালোভেরার জেল
মধু
ব্যবহার-প্রনালী- অ্যালোভেরার পাতা কেটে জেল বের করে নিতে
হবে। এরসাথে মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ হাতে লাগিয়ে নিতে হবে।
এরপর ২৫/৩০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। শুষ্কতা দূর করতে এই
মিশ্রণ খুবই উপকারী। এরফলে হাত হবে উজ্জ্বল এবং মসৃণ।
উপকরন-
চন্দন
শশা
টমেটো
লেবুর রস
ব্যবহার-প্রনালী- প্রয়োজন
মতো চন্দন গুঁড়োর সাথে শশা, টমেটো এবং লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে।
এই প্যাক হাতে লাগিয়ে ১৫/২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিতে হবে। এরফলে হাতের কালচে ভাব
দূর হবে এবং উজ্জ্বল হবে।
উপকরন-
হলুদ- ১ চা চামচ
লেবুর রস- ১ চা চামচ
ব্যবহার-প্রনালী- কাঁচা হলুদ বাটা বা শুকনো গুঁড়োর সাথে
লেবুর রস মিশিয়ে খুব ভালো করে হাতে লাগিয়ে নিতে হবে। এরপর ২৫/৩০ মিনিট অপেক্ষা করে
হালকা করে ঘষে ধুয়ে নিতে হবে। এরফলে দাগ দূর হবে। একই সাথে হাত উজ্জ্বল এবং মসৃণ হবে।
এছাড়াও টকদই হাতে মেখে কিছুক্ষন পরে ধুয়ে নিলেও হাত মসৃণ
হবে। আবার আলুর রস হাতে মেখেও কিছুক্ষন পরে ধুয়ে নিতে পারেন। এরফলে দাগ দূর হবে এবং
উজ্জ্বলতা আসবে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন