চুলের যত্ন ক্যাস্টর অয়েল দিয়ে
ক্যাস্টর অয়েল রেড়ির মটরশুটির
একটি উদ্ভিজ্জ তেল। এটি স্বতন্ত্র স্বাদ এবং গন্ধযুক্ত তেল। ক্যাস্টর অয়েল বর্ণহীন
বা ফ্যাকাশে হলুদ বর্ণের তরল পদার্থ। এতে রয়েছে ট্রাইগ্লিসারাইডের মিশ্রণ, যার প্রায়
৯০% রিসিনোলিক অ্যাসিড।
এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য উপাদান অলিক অ্যাসিড এবং লিনোলিক অ্যাসিড রয়েছে।
চুলের যত্নে ক্যাস্টর অয়েল-
অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল
গুণে ভরপুর ক্যাস্টর অয়েল স্ক্যাল্পের নানা সমস্যা দূর করে চুলের যত্নে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। যেমন-
- নতুন চুল গজাতে সাহায্য করে।
- চুলের দ্রুত বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে।
- মাথার ত্বকের সুস্থ্যতা বজায় রাখে ক্যাস্টর অয়েল।
- চুলের শুষ্কতা দূর করে চুলকে ময়েশ্চারাইজড রাখে।
- অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানের কারনে ক্যাস্টর অয়েল চুল স্ক্যাল্পের প্রদাহ নিয়ন্ত্রণ করে এবং স্ক্যাল্পে খুশকির প্রকোপ কমাতে সাহায্য করে।
- সুস্থ্য স্ক্যাল্পের কারনে চুল পড়াও কমবে।
- স্ক্যাল্পে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করার ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে টক্সিন বের হয়ে যায় এবং হেয়ার ফলিকল প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয়।
চুলে ক্যাস্টর অয়েল
ব্যবহার-
উপকরন-
- ক্যাস্টর অয়েল
- নারকেল তেল
ব্যবহার-প্রনালী- চুলের প্রয়োজন মতো নারকেল তেল নিয়ে মৃদু
আঁচে গরম করে এরসাথে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে ১৫/২০ মিনিট ম্যাসাজ
করে নিতে হবে। এরপর ৩০/৪০ মিনিট অপেক্ষা করে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে
হবে। এরপর কন্ডিশনার লাগিয়ে নিতে হবে। এরফলে চুল পড়া এবং ভেঙ্গে যাওয়ার সমস্যা দূর
হবে।
উপকরন-
- ক্যাস্টর অয়েল
- লেমন অ্যাসেনসিয়াল
ব্যবহার-প্রনালী- ক্যাস্টর অয়েল এবং ভিটামিন সি যুক্ত লেমন অ্যাসেনসিয়াল অয়েল খুব ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে। এরপর ৩০/৪০ মিনিট অপেক্ষা করে সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। ভিটামিন সি যুক্ত লেমন অ্যাসেনসিয়াল অয়েল মাথার ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে।
উপকরন-
- ক্যাস্টর অয়েল
- অলিভ অয়েল
- তিলের তেল
ব্যবহার-প্রনালী- চুলের প্রয়োজন মতো সমপরিমাণে ক্যাস্টর
অয়েল, অলিভ অয়েল এবং তিলের তেল মিশিয়ে মৃদু আঁচে গরম করে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে।
এরপর ৪০/৫০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এরফলে চুলের দ্রুত
বৃদ্ধির পাশাপাশি চুলের অকাল পক্কতা দূর হবে।
উপকরন-
- ক্যাস্টর অয়েল
- মেথি
ব্যবহার-প্রনালী- শুকনো মেথি মিহি করে ব্লেন্ড করে নিতে হবে।
এরসাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে চুল এবং মাথার ত্বকে লাগিয়ে নিতে হবে। ৩০/৪০ মিনিট অপেক্ষা
করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এরফলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি চুল
পড়া কমবে এবং মাথায় নতুন চুল গজাবে।
এছাড়াও চোখের পাতার লোম ঘন এবং কালো করতে রাতে ঘুমানোর
আগে ক্যাস্টর অয়েল লাগিয়ে নিতে পারেন।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন