কোঁকড়া চুলের যত্ন
কোঁকড়া চুলে যা করতে হবে-
- কোঁকড়া চুলে ঘন ঘন চিরুনী বা ব্রাশ দিয়ে আঁচড়ানো করা থেকে বিরত থাকুন।
- চুল স্টাইল করার ক্ষেত্রে অতিরিক্ত হিট দেওয়া থেকে বিরত থাকা।
- ভেজা থাকা অবস্থাতেই চুল পরিপাটি বা সেট করে নিতে হবে।
- বালিশ কাভারের জন্য সিল্ক বা স্যাটিন কাপড় ব্যবহার করা।
- কোঁকড়ানো চুলে শ্যাম্পু করার আগেই কন্ডিশনার বা আর্দ্র হেয়ার প্যাক ব্যবহার করা।
- চুলে মৃদু শ্যাম্পু ব্যবহার করা।
- প্রতি তিনমাস অন্তর-অন্তর চুল ট্রিম করা। এতে চুলের আগা ফাটা সমস্যা দূর হবে।
উপকরন-
- গোলাপ ফুলের পেস্ট- ২ চা চামচ
- অ্যালোভেরা জেল- ১/২ কাপ
- অলিভ অয়েল- ১ চা চামচ
ব্যবহার-প্রনালী- অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে এরসাথে
গোলাপ ফুলের পেস্ট, অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক পুরো চুলে
দিয়ে কিছুক্ষন অপেক্ষা করে প্রায় ৩০/৩৫ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে।
এতে চুল হবে নরম এবং মসৃণ।
উপকরন-
- অ্যালোভেরা জেল- ৪ টেবিল চামচ
- নারকেল তেল- ২ টেবিল চামচ
- টকদই- ৩ টেবিল চামচ
ব্যবহার-প্রনালী- অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে এরসাথে
নারকেল তেল এবং টকদই দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক পুরো
চুলে দিয়ে কিছুক্ষন অপেক্ষা করে প্রায় ৩০/৩৫ মিনিট পরে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে
হবে।
উপকরন-
- ডিমের সাদা অংশ- ২ টি
- বাদাম তেল- ২ টেবিল চামচ
- টকদই- ১/২ কাপ
ব্যবহার-প্রনালী- দুইটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটে নিয়ে
এরসাথে বাদাম তেল এবং টকদই খুব ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাক
পুরো চুলে দিয়ে কিছুক্ষন অপেক্ষা করে প্যাক কিছুটা শুকিয়ে আসলে প্রায় ৩০/৩৫ মিনিট পরে
শ্যাম্পু করে হালকা গরম পানিতে চুল ধুয়ে নিতে হবে।
উপকরন-
- ভিনেগার বা আপেল সাইডার ভিনেগার- ১/২ কাপ
- পানি- ২ কাপ
ব্যবহার-প্রনালী- ভিরেগারের সাথে পানি মিশিয়ে শ্যাম্পু
করার পর চুলে লাগিয়ে রেখে ৫/৬ মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই ভিনেগার চুলের
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এছাড়াও চুলের খুশকি দূর করতেও ভূমিকা রাখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন