পৃষ্ঠাসমূহ

বুধবার, ২৯ মার্চ, ২০২৩

চুল বৃদ্ধির উপায়


চুল বৃদ্ধির উপায়

চুল ঝড়ে পড়া, পেঁকে যাওয়া, রুক্ষতা, শুষ্কতা, খুশকি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় আমাদের চুল নিয়ে। এছাড়াও শারীরিক এবং ঋতু পরিবর্তনের কারনেও চুল নিয়ে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তবে এরফলে শুধু কেনা পণ্যের উপর নির্ভর না করে আমরা আমাদের হাতের কাছে পাওয়া উপকরন দিয়ে আমাদের সমস্যার সমাধান করতে পারি।

চুল বৃদ্ধির উপায়
চুলের ধরন বুঝে সপ্তাহে ২/১ বার হেয়ার মাস্ক ব্যবহার করে দেখতে হবে। চুলের উপকার লক্ষ্য করে সেটা নিয়মিত ব্যবহার করা যেতে পারে।

উপকরন- ১/৪ কাপ নারকেল তেল, ১ চা চামচ দারুচিচি গুঁড়ো।

তৈরির প্রনালী- দারুচিনি গুঁড়ো করে নারকেল তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

ব্যবহার-প্রনালী- পুরো মাথার ত্বকে এবং চুলে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। এটা ৩০/৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে একদিন এই ব্যবহার করতে পারেন।

দারুচিনি মাথার ত্বকে রক্ত সঞ্চালনে সাহায্য করে। এটি চুলের বৃদ্ধি এবং শক্তি বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। আর নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই যা চুলকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে। নারকেল তেল চুলের খুশকি দূর করতে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

আরও পড়ুন- 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি

  চুলের জন্য কলা ব্যবহার করার সুবিধা কি কলা চুলের গঠন, ঘনত্ব এবং চকচকে বাড়াতে পারে? কলার হেয়ার মাস্কের উপকারিতা DIY হেয়ার মাস্ক রেসিপি চু...