চুল মসৃণ কলার প্যাকে
উপকরন- পাকা কলা, নারকেল তেল
তৈরির প্রনালী-কলার খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড বা ম্যাশ
করে নিতে হবে। এরপর চুলের ঘনত্ব অনুযায়ী নারকেল তেল ভালো করে মিশিয়ে নিতে হবে।
যাতে ঘন ক্রিমি হেয়ার মাস্ক তৈরি হয়।
ব্যবহার-প্রনালী-পুরো মাথার চুলে এই মাস্ক লাগিয়ে রেখে প্রায় ৩০/৪৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
নারকেল তেল শুষ্ক ও রুক্ষ চুলকে নরম কোমল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই যা চুলকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা
করে। নারকেল তেল চুলের খুশকি দূর করতে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
কলা নিস্তেজ, ক্ষতিগ্রস্থ, শুষ্ক চুলকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজড
করে। এর ভিটামিন এবং খনিজ যেমন- পটাসিয়াম চুলকে মজবুত করতে এবং মাথার ত্বকের পিএইচ
ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
আরও পড়ুন-চুল পড়া রোধ করতে দুটি উপায়
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন