চুলের
দুর্গন্ধ কারণ ও প্রতিকার
শরীরের মতো চুলেও দুর্গন্ধ
হয় বিশেষ করে মাথার ত্বক যদি তৈলাক্ত হয়, তবে ধুলা বালি, ময়লা এবং ঘাম জমে দুর্গন্ধ
হয়।
চুল দুর্গন্ধ হওয়ার কারণ-
- মাথার ত্বক তৈলাক্ত হলে।
- চুল এবং স্ক্যাল্পে ঘাম জমে।
- হরমোনাল জনিত সমস্যার কারণে।
- মানসিক স্ট্রেসের কারণে।
- চুলে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের ফলে।
- স্ক্যাল্পে ব্যাকটেরিয়া কারণে চুলে দুর্গন্ধ হয়।
- মাথার ত্বকে ইনফেকশন এবং রোগের ফলে চুলে দুর্গন্ধ হয়।
চুলের দুর্গন্ধ দূর করার
উপায়-
- চুলে সপ্তাহে ২/৩ দিন তেল ব্যবহার করা।
- সপ্তাহে ২/৩ দিন চুলে শ্যাম্পু ব্যবহার করা। এবং প্রত্যেকবার শ্যাম্পু করার পূর্বে চুলে তেল ব্যবহার করা।
- চুল এবং স্ক্যাল্পের ধরন বুঝে হেয়ার প্রোডাক্ট নির্বাচন করতে হবে।
- সিল্কি চুলের জন্য চুলে সিরাম ব্যবহার করা।
ঘরোয়া উপাদানে চুলের দুর্গন্ধ দূর-
উপকরন-
- লেবুর রস
- টকদই
ব্যবহার-প্রনালী- চুলের দুর্গন্ধ দূর
করতে শ্যাম্পু করার পর এক কাপ পানিতে দুটো লেবুর রস মিশিয়ে পুরো চুল এবং মাথার ত্বক
ধুয়ে নিতে হবে। ৪/৫ মিনিট এই মিশ্রণ রেখে ধুয়ে নিতে হবে। সপ্তাহ ২/১ দিন করলেই হবে।
তবে স্ক্যাল্পে ফাঙ্গাল ইনফেকশন থাকলে ১ কাপ দইয়ে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে প্যাক
তৈরি করে নিতে হবে। এই প্যাক পুরো চুল এবং মাথায় ভালো করে লাগিয়ে অপেক্ষা করতে হবে।
৩০/৩৫ মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এভাবে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন।
উপকরন-
- টমেটো
ব্যবহার-প্রনালী- চুলের প্রয়োজন মতো টমেটো
ব্লেন্ড করে নিতে হবে। এরপর পুরো চুল এবং মাথায় ভালো করে লাগিয়ে অপেক্ষা করতে হবে।
১৫/২০ মিনিট পরে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। এরফলে চুলের দুর্গন্ধ দূর হবে এবং টমেটো
চুলের পিএইচ মাত্রা বজায় রাখে। এভাবে সপ্তাহে এক থেকে দুইদিন ব্যবহার করলে ভালো ফলাফল
মিলবে।
এছাড়াও-
- খাদ্য তালিকায় সবজি সালাদ রাখতে হবে। আমিষ, ইষ্ট এবং শর্করাযুক্ত খাবারের পরিবর্তে আঁশযুক্ত খাবার খেতে হবে।
- পর্যাপ্ত পানি পান করতে হবে। এরফলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ভালোভাবে কাজ করবে এবং চুলের বাজে দুর্গন্ধ কমবে।
তবে চুল এবং স্ক্যাল্পে দুর্গন্ধের পাশাপাশি
যদি অন্য কোন সমস্যা থাকে, সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের সঙ্গে পরামর্শ করতে হবে।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন