চুল বৃদ্ধি করবে তিসি
তিসি আঁশসমৃদ্ধ তেল বীজ।
যার বৈজ্ঞানিক নাম-linum usitatissimum
তিসিতে রয়েছে-
- ওমেগা-৩ ফ্যাটি এসিড
- প্রোটিন
- কার্বোহাইড্রেট
- ফাইবার
- আয়রন
- ম্যাগনেসিয়াম
- ক্যালসিয়াম
- ফসফরাস
- অ্যামিনো অ্যাসিড
- এছাড়াও-
- ভিটামিন-এ
- ভিটামিন-সি
- ভিটামিন-বি৬
- ভিটামিন-ডি
চুলের যত্নে তিসি-
- নতুন চুল গজাতে সাহায্য করে।
- চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া রোধ করে।
- চুলকে ঘন ও কালো করে তিসি।
- চুলের টেক্সচার পরিবর্তন করে চুলকে মসৃণ করে।
- তিসি চুলের খুশকি দূর করতে কার্যকর।
চুলের যত্নে তিসির প্যাক-
উপকরন-
- তিসি
- আদার রস
- ক্যাস্টার অয়েল
ব্যবহার-
প্রনালী- তিসি পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে এরসাথে আদার রস এবং ক্যাস্টার অয়েল মিশিয়ে
ঘন হেয়ার মাস্ক তৈরি করে নিতে হবে। এই মাস্ক পুরো চুলে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায়
৪০/৫০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তিসিতে রয়েছে ভিটামিন
ই যা চুলের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে চুলকে নরম ও কোমল করে। এছাড়াও চুলের দ্রুত বৃদ্ধি
করে।
উপকরন-
- তিসি
- অ্যালোভেরা জেল।
ব্যবহার-
প্রনালী- তিসি পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে এরসাথে অ্যালোভেরার জেল মিশিয়ে ঘন হেয়ার মাস্ক তৈরি করে নিতে হবে। এই মাস্ক পুরো
চুল এবং মাথার ত্বকে লাগিয়ে অপেক্ষা করতে হবে। প্রায় ৪০/৫০ মিনিট পর চুল শ্যাম্পু করে
ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরফলে চুল হবে মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল।
উপকরন-
- তিসি- ২ চা চামচ
- টকদই- ২ চা চামচ
ব্যবহার-
প্রনালী- তিসি পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে বা পানিতে দিয়ে সিদ্ধ করে পেস্ট তৈরি করে
নিতে হবে। এছাড়াও তিসি গুঁড়ো করে পাউডার তৈরি করেও নেওয়া যেতে পারে। এরপর এরসাথে টকদই
মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্ট পুরো চুল এবং মাথার ত্বকে লাগিয়ে অপেক্ষা
করতে হবে। প্রায় ৪০/৫০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তিসিতে
রয়েছে ভিটামিন বি, যা চুলের দ্রুত বৃদ্ধি করে এবং এর ভিটামিন ই চুলের উজ্জ্বলতা বাড়ায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন