ভেষজ উপায়ে ব্ল্যাক হেডস রিমুভ
উপকরন- মুসুর ডাল, বুটের ডাল, মুগের ডাল,
পোলাও-এর চাল, মাল্টার খোসা ইত্যাদি।
তৈরির প্রনালী- মাল্টার খোসাগুলো ছোট-ছোট
করে কেটে নিতে হবে। এরপর কেটে নেওয়া মাল্টার খোসাসহ সবগুলো উপকরন রোদে ভালো করে
শুকিয়ে নিতে হবে। শুকানোর পর সবগুলো উপকরন খুব ভালো করে শুকনো গুঁড়ো করে নিতে হবে।
ব্যবহার-প্রনালী- পরিমান মতো মিশ্রণের
সাথে গোলাপজল বা কিছুটা কাঁচা দুধ মিশিয়ে প্যাকটি তৈরি করে নিতে হবে। এটি মুখ,
গলা, ঘাড়, দুইহাতের কুনুই পর্যন্ত মেখে ২/৪ মিনিট রেখে, এরপর
ধীরে-ধীরে ঘষে-ঘষে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে মরা চামড়া, ব্ল্যাক হেডস এবং
ত্বকের তেল চিটচিটে ভাব উঠে ত্বক হবে মসৃণ।
এই মিশ্রণটি কাঁচের বোয়ামে সংরক্ষন করতে পারবেন বেশ কিছুদিন।
আরও পড়ুন- প্রতিদিনের চুলের যত্নে টিপস

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন